Saturday, June 27, 2026

নেমতন্ন খেতে গিয়ে আর দেওয়া হল না মাধ্যমিক পরীক্ষা!কী এমন হল?

Date:

Share post:

আর মাত্র তিনদিন পরই পরীক্ষা। তার আগে পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারাল এক মাধ্যমিক পরীক্ষার্থী। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রীর নাম পৃথা মণ্ডল।

আরও পড়ুন:ডাম্পারের সঙ্গে বাসের মুখোমুখি সং*ঘর্ষে উল্টে গেল যাত্রীবাহী বাস! আ*হত কমপক্ষে ১৫
আগামী ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল পৃথার। রবিবার রাতে খাকুড়দহ গ্রাম পঞ্চায়েত এলাকার তিন বাসিন্দা একটি বাইকে চেপে নেউতলা হয়ে বারুইপুর থানার রাজগড়ার দিকে যাচ্ছিলেন।যাওয়ার পথে গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরবাইকের। পূর্ব পাঁচগাছিয়া এলাকায় ওই দুর্ঘটনা হয়। দুর্ঘটনায় ৩ জনই রাস্তার পাশে ছিটকে পড়েন। এঁদের মধ্যে ২ জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃতীয় জনের অবস্থা অনেকটাই ভালো। তবে, পৃথাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ১৬ বছরের পৃথাকে মৃত বলে ঘোষণা করেন।

অন্য দিকে, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় পৃথার কাকিমা পাপিয়া রায়কে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে রাতেই আশঙ্কাজনক অবস্থায় রতাঁকে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। দুর্ঘটনার খবর পেয়েই এলাকায় যায় পুলিশ। বারুইপুর থানার পুলিশ মৃত ওই ছাত্রীর দেহ ময়নাতদন্তের পাঠিয়েছে। কী ভাবে দুর্ঘটনা হল, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...