Friday, June 26, 2026

চায়ের দোকানে গু*লি! বিষ্ণুপুরে খু*ন তৃণমূলের বুথ সভাপতি

Date:

Share post:

বিষ্ণুপুরে (Bishnupur) তৃণমূল (TMC) কংগ্রেসের বুথ সভাপতিকে গু*লি করে খু*ন। আন্ধারমানিক গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি সাধন মণ্ডলকে গু*লি করে খুন করল দু*ষ্কৃতীরা। রবিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থানার দুর্গাবাটি অঞ্চলে।

সূত্রের খবর নিহত নেতা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর-দুর্গাবাটি বুথের সভাপতি। এলাকায় অত্যন্ত জনপ্রিয় এই যুবনেতাকে আন্ধারমানিক গ্রামের একটি চায়ের দোকানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গু*লি করে খু*ন করে মুখে কালো কাপড় বাঁধা দুষ্কৃতীরা। তৃণমূলের অত্যন্ত দক্ষ সংগঠক সাধন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এলাকায় গড়ে তুলছিলেন নিবিড় জনসংযোগ। ঘুম কেড়ে Y বিরোধীদের। স্থানীয় লোকেরা জানিয়েছেন, হামলা চালানোর আগে এলাকায় রেইকি করে গিয়েছিল দুষ্কৃতীরা। সাধনকে লক্ষ্য করে খুব কাছ থেকে ৬ থেকে ৮ রাউন্ড গুলি চালায় তারা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তৃণমূল নেতা। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তাঁর দেহ। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, অন্তত ৫টি গুলি লেগেছে তাঁর। তেমাথার মোড়ে অপারেশন সেরেই চম্পট দেয় খুনিরা। ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী। আততায়ীদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন- কল্যাণীতে পুলিশের গাড়ি উল্টে ভা*ঙচুর চলল, কেন জানেন?

তাঁর ভাইপো প্রত্যক্ষদর্শী শুভঙ্কর মণ্ডল জানায়, ৬ থেকে ৮ রাউন্ড গুলি চলে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সাধন মণ্ডল। স্থানীয় মানুষজনের চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন আশপাশের মানুষজন। ততক্ষণে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে পাঠিয়েছে আমতলা গ্রামীণ হাসপাতালে। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পিন্টু সরদার বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই খুন। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে। শুরু হয়েছে তদন্ত।

 

.

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...