Thursday, June 25, 2026

সংস্কারে ‘গাফিলতি’! ফের পুরীর মন্দিরে ফাটল, আত*ঙ্কে সেবায়েতরা  

Date:

Share post:

গত বছরের অগাস্ট মাসেই মন্দিরের গর্ভগৃহে খসে পড়েছিল দেওয়াল। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া না গেলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে সেবায়েতদের মধ্যে। ফের নতুন করে ফাটল দেখা দিল পুরীর (Puri) জগন্নাথ মন্দিরে (Jagannath Temple)। মন্দিরের নাটমন্দিরে দেখা গিয়েছে ফাটল। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্নের মুখে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (Archeological Survey of India) ভূমিকা। সংস্কারের কাজের পরও কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে।

চলতি বছরের এপ্রিল মাসের মধ্যে নাটমণ্ডপের সংস্কারের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এএসআই-এর (ASI) তরফে। তবে যে রক্ষণাবেক্ষণের কাজ গত ৫ বছরে করা যায়নি, তা এই ক’মাসের মধ্যে কী ভাবে করা সম্ভব, তা নিয়ে রীতিমতো উদ্বিগ্নে মন্দিরের সেবায়েতরা।

উল্লেখ্য, ২০১৯ সালে পুরীর জগন্নাথ মন্দিরের নাটমণ্ডপ সংস্কারের কাজ শেষ করতে এএসআইয়ের ডিরেক্টর জেনারেলকে নির্দেশ দিয়েছিল ওড়িশা হাইকোর্ট (Odissa High court)। ৪ মাসের মধ্যে মন্দিরের নাটমণ্ডপ সংস্কারের কাজ সম্পূর্ণ করতে নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর হাই কোর্টের নির্দেশ মেনে কাজও সম্পন্ন হয়। পরে ২০২২ সালের নভেম্বর মাসে মন্দিরের ফাটল খতিয়ে দেখেছিলেন এএসআই এবং আইআইটি চেন্নাইয়ের বিশেষজ্ঞরা। তারপরেও কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে সন্দিহান মন্দির কমিটি। পাশাপাশি প্রশ্ন উঠতে শুরু করেছে দর্শনার্থীদের নিরাপত্তা নিয়েও।

 

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...