Friday, June 26, 2026

ভারতীয় ফুটবলের বিরুদ্ধে ষড়যন্ত্র! কেন বললেন AIFF সভাপতি কল্যাণ চৌবে

Date:

Share post:

ভারতীয় ফুটবলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। তিনি অভিযোগ করেন, ভারতীয় ফুটবলকে কালিমালিপ্ত করার জন্য ইচ্ছে করে ফেডারেশনের ইউটিউব চ্যানেলকে হ্যাক করা হয়েছিল।

বুধবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান ফুটবল অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যায়। জানা গিয়েছে, হ্যাকিংয়ের মাধ্যমে এমন কান্ড ঘটেছে। আর এর পিছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন এআইএফএফ সভাপতি।

এই নিয়ে এদিন কল্যাণ চৌবে নিজের টুইটারে লেখেন, “উচ্চমানের স্ট্রিমিংয়ের মাধ্যমে ভারতীয় ফুটবলের দ্রুত বৃদ্ধি ও সম্মান ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র ও নোংরা পরিকল্পনা চলছে। সন্তোষ ট্রফি চলাকালীন @ইন্ডিয়ান ফুটবল এর @ইউটিউব- এ বেশ ভালো ভিউয়ারশিপ ছিল। প্রথমে এটিকে হ্যাক করা হয় আর তারপর অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যায়। এর পিছনে কারা রয়েছে?

বুধবার থেকেই, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ফুটবলভক্তরা প্রশ্ন তুলেছেন ইন্ডিয়ান ফুটবল ইউটিউব চ্যানেলটি উড়ে যাওয়া নিয়ে। সন্তোষ ট্রফির মূলপর্বে বাংলার ম্যাচ চলাকালীন লাইভ ভিউয়ারশিপ ৭০০-১০০০ এর মধ্যেই থেকেছে। অন্যান্য ম্যাচে সেই সংখ্যা কিছুটা কমলেও উৎসাহ ছিল ভালই।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হারল টিম ইন্ডিয়া

 

 

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...