Tuesday, March 31, 2026

মহারাজের বায়োপিক, কোন অভিনেতার ভাগ্যে শিকে ছিঁ*ড়ল ?

Date:

Share post:

ভারতীয় ক্রিকেটের এক বর্ণময় চরিত্র সৌরভ গঙ্গোপাধ্যায়। উত্থান-পতনের মধ্যে দিয়ে গিয়েছে তাঁর ক্রিকেটজীবন। কেরিয়ারে রয়েছে বিতর্কও। সেই মহারাজের বায়োপিকে মূল চরিত্রে অভিনয় কে করবেন? প্রথম দিন থেকেই একটা নাম ভাসছিল। সেটা রণবীর কাপুর । সৌরভ ব্যক্তিগত ভাবেও পছন্দ করেন রণবীরকে। এছাড়া মহারাজের অন্যতম প্রিয় নায়ক হৃত্বিক রোশনও। তবে বেহালার বাঁ-হাতির চরিত্রে রণবীর কাপুরের নাম প্রথম দিন থেকেই শোনা যাচ্ছিল। আবারও সেই নামটা প্রবল ভাবে জোরালো হল। সব ঠিকঠাক থাকলে ভারতের প্রাক্তন অধিনায়কের বায়োপিকের চরিত্রে অভিনয় করতে পারেন রণবীর। জানা গিয়েছে, কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে ।

বায়োপিকের কাজে মাঝে মধ্যেই মুম্বই যাচ্ছেন মহারাজ। নিজের স্ক্রিপ্টও বেশ খুটিয়ে খুটিয়ে দেখে নিচ্ছে না।
মাঝে বেশ কয়েকদিন অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে ছুটি কাটিয়ে শহরে ফিরেছেন সৌরভ। তাঁর চরিত্রে অভিনয়ের জন্য অনেকের নামই ভাসছিল। তবে প্রথম দিন থেকে দৌড়ে অবশ্যই এগিয়ে ছিলেন রণবীর কাপুর।

ক্রিকেটজীবন থেকে অবসরের পর প্রশাসকের ভূমিকায় অবতীর্ণ হন সৌরভ। সিএবি সভাপতি হওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদেও বসেন মহারাজ। ২০১৯ সালে বিসিসিআইয়ের সভাপতি হন সৌরভ। তাঁর সভাপতিত্বেও রয়েছে ঘটনার ঘনঘটা। মূলত ক্রিকেটজীবনের কাহিনিই জায়গা পাবে বায়োপিকে। তবে ক্রিকেটজীবনের বাইরের কিছু ঘটনাও নাকি থাকছে স্ক্রিপ্টে। লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানো, টস করতে এসে অজি অধিনায়ক স্টিভ ওয়াকে দাঁড় করিয়ে রাখার ঘটনা ভারতীয় ক্রিকেটে মিথ হয়ে গিয়েছে। এ রকম রংদার বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে মহারাজের বায়োপিকে।

শনিবার শহরে আসছেন রণবীর কাপুর। সূত্রে্র খবর, কলকাতায় এসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন তিনি। সব কিছু ঠিকঠাক চললে, ইডেন গার্ডেন্সে সৌরভ-রণবীরের সাক্ষাৎ হতে চলেছে। আর তাতেই জল্পনা আরও তুঙ্গে। মহারাজের শহরে এসেই কি বায়োপিকের ডিল ফাইনাল করে ফেলবেন রণবীর কাপুর?

৮ মার্চ রণবীর কাপুরের একটি সিনেমা মুক্তি পাচ্ছে। তারই প্রোমোশনে শহরে আসার কথা বলি তারকার।
খুব তাড়াতাড়িই কলকাতায় শুরু হবে সৌরভের বায়োপিক তৈরির কাজ। শুরু হবে শুটিং। বড় কোনও পরিবর্তন না হলে সৌরভের চরিত্রে অভিনয় করবেন রণবীর কপূর।
প্রযোজক এবং পরিচালকের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন মহারাজ। এখন চিত্রনাট্য প্রায় চূড়ান্ত । রণবীরের সঙ্গে আগেই যোগাযোগ করেছিলেন ছবির নির্মাতারা। কিন্তু তাঁর দিন পেতে সমস্যা হচ্ছিল। বেশ কয়েক দফা আলোচনার পর রণবীর সম্মতি দিয়েছেন বলে জানা গিয়েছে। সৌরভও নিজের চরিত্রের জন্য রণবীরের ব্যাপারে সম্মতি দিয়েছেন নির্মাতাদের। প্রাথমিক ভাবে বায়োপিক তৈরিতে খরচ ধরা হয়েছে ২০০ কোটি টাকা।

 

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...