Saturday, April 4, 2026

সামাজিক সুরক্ষা প্রকল্পে মানবিক ভাতা প্রাপকের সংখ্যা বাড়ল

Date:

Share post:

রাজ্যে বিধবা (Widow), বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধীদের (Handicapped) জন্য মানবিক ভাতা প্রাপকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত ৪ বছরে যা ৩০ গুণ বেড়েছে বলে সাফ জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja) সম্প্রতি বিধানসভায় (Assembly) জানিয়েছেন, এই তিন ধরনের ভাতা প্রাপকের সংখ্যা রাজ্যে এখন বেড়ে প্রায় সাড়ে ৩৮ লক্ষ।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছেন বাংলার বুকে যারা লক্ষ্মীর ভাণ্ডারের (Laxmi Bhandar) টাকা পান তাঁদের ৬০ বছর বয়সের পরেই তাঁরা বার্ধক্য ভাতা পাবেন। তবে সেই ভাতার জন্য আলাদা করে কোনও দরখাস্ত করতে হবে না। প্রতি মাসেই তাঁরা ১ হাজার টাকা করে পাবেন। রাজ্যে এখন বিধবা ভাতা পাচ্ছেন প্রায় ১৫ লক্ষ ৫৪৬ জন। পাশাপাশি বয়স্ক ভাতা প্রাপকের সংখ্যা কমপক্ষে ১৬ লক্ষ ৮৯ হাজার ৬৫৭ জন। এছাড়া মানবিক ভাতা প্রাপকের সংখ্যা ৬ লক্ষ ৫১ হাজার ৭০৫ জন। তবে এদিন ভাতা দেওয়ার ক্ষেত্রে কোনও কোটা নির্ধারণ করা হয়নি।

তবে মানবিক ভাতা প্রাপকদের ক্ষেত্রে ৪০ শতাংশের বেশি শারীরিক প্রতিবন্ধকতার মেডিক্যাল সার্টিফিকেট (Medical Certificate) থাকা জরুরি। রাজ্য বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে তৃণমূল কংগ্রেসের বিধায়ক অপূর্ব সরকার রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজাকে প্রশ্ন করেন, বহু মহিলা স্বামী পরিত্যক্তা বা শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে দুর্দশার মধ্যে জীবনযাপন করছেন। তাঁরা বিধবা বা বয়স্ক ভাতা পাচ্ছেন না। এই ধরনের মহিলাদের কল্যাণের জন্য সরকার কী ভাবছে? তাঁর উত্তরে মন্ত্রী জানান, স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত হওয়া ছাড়াও সংশ্লিষ্ট মহিলাদের পুনর্বাসন ও আইনি সাহায্য দেওয়ার বিভিন্ন ব্যবস্থা রয়েছে রাজ্যে। সেই সব দিয়েই তাঁদের সাহায্য করা হচ্ছে। ২০০৯ সালের পর এবারই প্রথম ২,৯৩১ জন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে।

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...