Saturday, April 4, 2026

ডার্বিতে জয় পেলেও খুশি নন বাগান কোচ জুয়ান ফেরান্দো

Date:

Share post:

আটে আট। টানা আটটি ডার্বি জয় এটিকে মোহনবাগানের। আইএসএলে টানা ছ’নম্বর ডার্বি জয়। কিন্তু এই জয়েও খুশি নন বাগান কোচ জুয়ান ফেরান্দো। কাজ এখনও বাকি রয়েছে বলে মনে করছেন জুয়ান। বললেন এই জয়ে ৫০ শতাংশ সন্তুষ্ট আমি। এছাড়াও ঘরের মাঠে প্লে-অফে ভাল পারফরম্যান্স করা এখন লক্ষ্য সবুজ-মেরুন শিবিরের।

ডার্বি জয়ের পরে এই নিয়ে ফেরান্দো বলেন, “দুটো বিষয় আমাদের মাথায় ছিল, সেটা হল ডার্বি জিতে তিন নম্বরে শেষ করা। ঘরের মাঠে প্লে-অফ খেলতে চেয়েছিলাম। এটা ছিল আমাদের বড় মোটিভেশন। আমাদের কাছে তিন নম্বর জায়গা পাওয়াটা খুবই ঝরুরি ছিল। সেটা পেয়েছি ঠিকই। কিন্তু আমি পুরোপুরি খুশি নই। ৫০ শতাংশ সন্তুষ্ট আমি। ”

ম্যাচ প্রসঙ্গে সবুজ-মেরুন কোচ বলেন, ‘‘আমরা পরিকল্পনা অনুযায়ী খেলেছি। ইস্টবেঙ্গল প্রথমার্ধে ভাল খেলেছিল। ওদের রক্ষণ অনেক জমাট ছিল। দ্বিতীয়ার্ধে আমরা অনেক বেশি আক্রমণ করেছি। আক্রমণাত্মক ফুটবল খেলেছি। তাই জয় পেয়েছি।’’

এবার প্লে-অফে চোখ ফেরান্দোর। বাগান কোচ এই নিয়ে বলেন,‍‘‘এবার আসল লড়াই শুরু হবে। ঘরের মাঠে ম্যাচ খেলতে চেয়েছিলাম। সেটা হচ্ছে।”

ডার্বি জয়ের রেকর্ড নিয়ে জিজ্ঞাসা করা হল সবুজ-মেরুন কোচ বলেন, ‘‘রেকর্ড নিয়ে ভাবি না। আমরা পদ্ধতিতে বিশ্বাস করি। সঠিকভাবে কাজ করেই জয় পেয়েছি।’’
ডার্বি জিতলেও উৎসব করছেন না প্রীতম কোটাল। এই নিয়ে তিনি বলেন, ‘‘এখন উৎসব করার জায়গা নেই। আমাদের প্লে-অফ খেলতে হবে। সময় কম। আমরা সংগঠিত দল তা প্রমাণ করেছি। গত তিন মরশুম ধরে আমরা ডার্বি জিতছি।”

এদিকে ডার্বিতে এই প্রথম গোল করলেন দিমিত্রি ও স্লাভকো। ডার্বিতে গোল করার প্রসঙ্গে স্লাভকো বলেন, ‘‘প্রথমবার ডার্বি খেলতে নেমেই গোল করলাম। ডার্বি কথা শুনেছিলাম। উত্তেজনা দেখলাম। আমার পরেও দিমিত্রি প্রেত্রাতোস গোল করেছে। দল জিতেছে এটাই বড় কথা। গোটা দলের কৃতিত্ব।’’ দিমিত্রির কথায়,‍‘‘এই জয় আমার পরিবার ও সমর্থকদের উৎসর্গ করছি।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...