Saturday, June 27, 2026

নিয়োগ দু*র্নীতিতে জেলব*ন্দি শান্তিপ্রসাদের বাড়ি থেকেও ‘যখের ধন’!

Date:

Share post:

নিয়োগ দু*র্নীতি মামলায় (Recruitment Case) জেল হেফাজতে রয়েছেন শান্তিপ্রসাদ সিনহা (Shantiprasad Sinha)। এই পরিস্থিতিতেও তাঁর বাড়ি থেকেই মিলল বিপুল পরিমাণ টাকা ও সোনা। মঙ্গলবার রাত থেকে ওই ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছিল CBI। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সার্ভে পার্ক এলাকায় ওই ফ্ল্যাট থেকে দেড় কেজি সোনা ও ৫০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। দেড় হাজার চাকরিপ্রার্থীর একটি তালিকাও মিলেছে বলে সূত্রের খবর।

এসএসসির উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন শান্তিপ্রসাদ সিনহা (SP Sinha)। উপদেষ্টা কমিটির গঠনকেই অবৈধ বলেছে আদালত। এমনকী, এই উপদেষ্টা কমিটি সংগঠিতভাবে নিয়োগ দুর্নীতি করার জন্যই সংগঠিত হয়েছিল বলেও অভিযোগ। সিবিআই সূত্রে খবর, সার্ভে পার্ক এলাকায় বেনামে ওই ফ্ল্যাট কিনছিলেন শান্তিপ্রসাদ। সেখানেই টাকা, সোনা (Gold) এবং তালিকা লুকিয়ে রাখা ছিল বলে অভিযোগ। এই বিষয় নিয়ে নতুন করে শান্তিপ্রসাদ সিনহাকে জেরা করার পরিকল্পনা সিবিআইয়ের।

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...