Thursday, April 2, 2026

বিভাসের আশ্রমে দীক্ষা নিয়েছিলেন বিজেপির কৈলাস ! ইডির দাবিতে চাঞ্চল্য

Date:

Share post:

প্রাথমিকের নিয়োগ-দুর্নীতি মামলায় তাপস মণ্ডলের সঙ্গে বীরভূমের নলহাটির বাসিন্দা বিভাস অধিকারীর যোগসাজশ সামনে আসতেই একের পর এক তথ্য চাঞ্চল্য ছড়াচ্ছে। বীরভূমে নলহাটির বেশ কয়েকটি বিএড-ডিএলএড কলেজের সঙ্গেও যুক্ত তিনি।

মঙ্গলবার আমহার্স্ট স্ট্রিটের ফ্ল্যাটে বিভাস অধিকারীকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। তাঁদের দাবি, বীরভূমে বিভাসের আশ্রমে দীক্ষা নিতে গিয়েছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। বিজেপির এই কেন্দ্রীয় নেতা কয়েক বছর আগে বাংলায় তাঁদের দলের সাংগঠনিক দায়িত্ব সামলেছেন। ইডির এই দাবি সংবাদমাধ্যমের কাছে স্বীকারও করেছেন খোদ বিভাস। তার আশ্রমে কৈলাসের দীক্ষা নিতে যাওয়ার দাবি ঘিরে স্বভাবতই জল্পনা তৈরি হয়েছে।
জিজ্ঞাসাবাদের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিভাস দাবি করেন, বিজেপির অনেক নেতানেত্রীর সঙ্গেই তাঁর সুসম্পর্ক রয়েছে। এমনকী, কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। শুধু তাই নয়, দিল্লি গেলে তাঁকে ২০-২২ জন মন্ত্রী পায়ে হাত দিয়ে প্রণাম করেন।   এই বিজেপি ঘনিষ্ঠতার কারণেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যাবতীয় অভিযোগের সঙ্গে তাঁর নাম জড়িয়ে কিছু সুবিধা পেতে চাইছেন ইতিমধ্যে ধৃত কুন্তল ঘোষ, তাপস মণ্ডলরা।

 

Related articles

মৃত সরকারি কর্মীর পরিবারের বকেয়া DA-DR পেতে নতুন হেল্পলাইন চালু রাজ্যের

রাজ্য সরকারের প্রয়াত কর্মী ও পেনশনভোগীদের পরিবারকে বকেয়া DA এবং DR দেওয়ার ক্ষেত্রে নতুন ব্যবস্থা চালু করলো রাজ্যের...

কেন্দ্রের অনুদান অনিশ্চয়তায় থিয়েটার মহল, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

সৃজনশীলতা বা স্বাধীন চিন্তাভাবনা কোনও কিছুকেই সমর্থন করে না মোদি সরকার। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের (Central Govt) সাম্প্রতিক সিদ্ধান্ত...

IPL: ম্যাচ হেরেই পন্থকে তিরস্কার! আইপিএলের শুরুতেই বিতর্কে গোয়েঙ্কা

আইপিএলে (IPL) প্রথম ম্যাচ হেরেই স্বমহিমায় সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। অতীতেও দলের খারাপ পারফরম্যান্সের জন্য অধিনায়ক কেএল রাহুলকে...

হরধনু হাতে রামবেশী রণবীর! ‘রামা’র প্রথম লুক ফাঁস আলিয়ার 

সাত বছরের দীর্ঘ প্রতিক্ষা শেষে প্রকাশ্যে 'রামা'য় (Rama) রণবীর কাপুরের (Ranbir Kapoor) লুক। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রথম ঝলক...