Monday, April 6, 2026

বিমা ক্ষেত্রে বেসরকারীকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে ২৯ মার্চ ধর্মঘটের ডাক জেএফটিইউর

Date:

Share post:

শেষ তিন চার বছরে বিমাক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে তাতে একটা জিনিস স্পষ্ট যে কেন্দ্র নিজেই বিষয়টি নিয়ে বিভ্রান্ত।বুধবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ করল সাধারণ বিমা কর্মচারীদের যৌথ মঞ্চ।

এ প্রসঙ্গে অল ইন্ডিয়া জেনারেল ইন্সুরেন্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সঞ্জয় ঝা বলেন, ১৮ টি সংগঠন মিলে আন্দোলনে নেমেছে।আসলে কেন্দ্রের লক্ষ্য, পাবলিক সেক্টর জেনারেল ইন্সুরেন্স কোম্পানিগুলো যাতে দুর্বল হয়ে পড়ে এবং সরকার সেগুলোকে সহজেই বেসরকারীকরণ করতে পারে। তিনি দাবি করেন, প্রাইভেট সেক্টরের সঙ্গে লড়াই করে আমরা আমাদের ৪০ শতাংশ শেয়ার ধরে রাখতে পেরেছি। ২১টি প্রাইভেট জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি আছে এবং ৬টি হেলথ ইন্সুরেন্স কোম্পানি আছে। আমাদের পরিষেবার ক্ষেত্রেও কোনও খামতি নেই কিন্তু সরকার যে কোন উপায়ে এটাতে বেসরকারীকরণ করতে চাইছে। ২০২১ সালে সরকার একটি বিলও পাস করিয়ে নিয়েছে। তিনি জানান, গত বছরে প্রায় ১ হাজার অফিস বন্ধ করে দেওয়া হয়েছে।

রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা সংস্থাগুলোর পুনর্গঠনের নামে কেন্দ্রের এই দফতর  সঙ্কোচন, শাখা বন্ধ, কর্মীদের অযৌক্তিক  বদলি করে সংস্থাগুলোকে দুর্বল করা ও সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা বিঘ্নিত করার বিরুদ্ধে আগামী দিনে টানা ধর্না নিজেদের কর্মসূচি নিতে চলেছে সাধারণ বিমা কর্মচারীদের যৌথ মঞ্চ।

যদিও এর আগে ২৩ ফেব্রুয়ারি সারা দেশে ধর্না কর্মসূচি পালন করেছে এই ১৮ টি বিমা সংস্থার যৌথ সংগঠন।আগামী ২ মার্চ এবং ১৬ মার্চ টিফিন বিরতির সময় বিক্ষোভ দেখাবে তারা।২৩ মার্চ আঞ্চলিক কেন্দ্রে ও প্রধান কার্যালয়ের সামনে অর্ধদিবস ধর্নায় বসবে তারা।সংগঠনের তরফে জানানো হয়েছে, ২৯ মার্চ একদিনের ধর্মঘট করবে তারা।

 

Related articles

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...