Saturday, April 4, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে: পর্যটনে সেরার শিরোপা নিয়ে টুইট তৃণমূলের

Date:

Share post:

এবার পর্যটন শিল্পেও শীর্ষে বাংলা। বিশ্বের সেরা সাংস্কৃতিক পর্যটন গন্তব্যের পুরস্কার পেতে চলেছে বাংলা। বার্লিনে বসতে চলছে বিশ্বের সেরা পর্যটন মেলা। সেখানেই তুলে দেওয়া হবে বিশ্বের শ্রেষ্ঠ সাংস্কৃতিক পর্যটন গন্তব্যের পুরস্কার। এই পুরস্কারের জন্য রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে টুইট করেছে তৃণমূল কংগ্রেস (TMC)।

“মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে! ITB বার্লিন 2023-এ বিশ্বের সবচেয়ে বড় ট্র্যাভেল শো এবং কনভেনশনে বাংলা ‘বেস্ট কালচারাল ডেস্টিনেশন’ পুরস্কার পেতে চলেছে৷ তার অক্লান্ত পরিশ্রমের ফলে বাংলা আরও উজ্জ্বল হয়ে উঠছে।”

এর আগে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) টুইটে লেখেন, ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় বলেছিলেন, ভারত হেরিটেজ টুরিজমের হাব হয়ে উঠবে। এই জাতীয় প্রতিশ্রুতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রীর হাত ধরে তা আজ উন্মোচিত হয়েছে। ‘বেস্ট ডেস্টিনেশন ফর কালচার ‘ বিভাগে ৯ মার্চ বার্লিনে সংস্কৃতির সেরা গন্তব্যের পুরস্কার পাবে বাংলা’। বাংলার পুরস্কার জেতা দেশের জন্যও অত্যন্ত গর্বের।

আগামি ৯ মার্চ ২০২৩ ‘ওয়ার্ল্ড টুরিজম অ্যান্ড অ্যাভিয়েশন লিডার্স সামিট’ হবে বার্লিনে। সেখানেই এই সম্মান দেওয়া হবে। যা দেশের জন্যও গর্বের বলেই উল্লেখ করেন রাজ্যপাল। নবান্ন সূত্রে খবর, এই পুরস্কার আনতে বার্লিনে যাচ্ছেন নন্দিনী চক্রবর্তী।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...