Monday, April 6, 2026

Gourav’s B’day : বরের জন্মদিনে বন্ধুত্বের চু*মু ঋদ্ধিমার, দাদাকে শুভেচ্ছা অর্জুনের !

Date:

Share post:

ভালোবাসা আসলে বন্ধুত্ব, সিনেমায় এমন কথা প্রায়ই শোনা যায়। বাস্তবে এভাবেই নিজেদের জীবনের গল্পটা সাজিয়েছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর বড় ছেলে গৌরব চক্রবর্তী (Gourav Chakraborty) এবং তাঁর স্ত্রী অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ (Riddhima Ghosh)। বরের জন্মদিনে তাই অভিনেত্রী সেই বন্ধুত্বের চুমু উপহার দিলেন গৌরবকে। গতকাল অর্থাৎ ৬ মার্চ ছিল অভিনেতা গৌরব চক্রবর্তী (Gourav Chakraborty)-র জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা সোশ্যাল মিডিয়ায় সমুদ্রতটের একটি ছবি শেয়ার করে ক্যাপশানে ঋদ্ধিমা লেখেন, “পৃথিবীতে যদি তুমি আমার সামনে না থাকো, তাহলে আর কোথাও আমার জায়গা নেই। তুমি একাধারে আমার ঘর, অন্যধারে আমার অ্যাডভেঞ্চার। শুভ জন্মদিন আমার সারা জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু। তোমার সমস্ত স্বপ্ন সত্যি হোক। অনেক ভালবাসা।”

 

View this post on Instagram

 

A post shared by Ridhima Ghosh (@ridhima.ghosh)

অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর দুই ছেলেই বিনোদন জগতের সঙ্গে যুক্ত। প্রয়াত প্রবাদপ্রতিম পরিচালক ঋতুপর্ণ ঘোষের তত্ত্বাবধানে নির্মিত ‘গানের ওপারে’ ধারাবাহিকে প্রথমবার দুই ভাই একসঙ্গে কাজ করেন যার রীতিমত দর্শকের প্রশংসা পায়।

দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভাই অর্জুন চক্রবর্তীও (Arjun Chakraborty)। অর্জুন বলছেন দাদা গৌরবের সঙ্গে সম্পর্কটা শুধুমাত্র ভাতৃত্বের নয় , তাঁরা একে অন্যের খুব ভালো বন্ধু। এক কথা বলতে গেলে ‘পার্টনার ইন ক্রাইম’ । দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন অর্জুনও।

 

View this post on Instagram

 

A post shared by Arjun Chakrabarty (@arjunchakrabarty)

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...