Sunday, February 22, 2026

নারী দিবসে আবির খেলায় তৃণমূলের মহিলা ব্রিগেড

Date:

Share post:

আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day) পালন করল সর্বভারতীয় তৃণমূল মহিলা কংগ্রেস (TMC)। দলের মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর(Chandrima Bhattacharya) নেতৃত্বে এদিন ধর্মতলায় নারী দিবসের পাশাপাশি দোল উৎসব (Dol Utsav)পালন করা হয়। আবির খেলার মাধ্যমে দোল উৎসবে মেতে উঠেন তৃণমূলের মহিলা কর্মী-সমর্থক থেকে শুরু করে নেত্রীরা। উত্তর ও দক্ষিণ কলকাতা মহিলা কংগ্রেসের যৌথ উদ্যোগে এদিন দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে ধর্মতলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।

এদিন অনুষ্ঠানে চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও হাজির ছিলেন শশী পাঁজা, মালা রায়, স্মিতা বকসি সহ দলের একাধিক মহিলা কাউন্সিলর ও কর্মীরা। অনুষ্ঠানে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, নারী দিবসের উপলক্ষে তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরা ৩৬ টি সাংগঠনিক জেলার মধ্যে প্রত্যেকটি জেলায় ৩০০ করে বাড়িতে যাবেন। ১০ হাজার বাড়িতে যাওয়ার কথা হলেও এই সংখ্যা প্রায় ২০ হাজার ছাড়িয়ে যাবে বলে দাবি করেন চন্দ্রিমা ভট্টাচার্য।

এদিন অনুব্রত মণ্ডল প্রসঙ্গ উঠলে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বিষয়টি বিচারের প্রক্রিয়ার মধ্যে আছে। দলের কোনও সমস্যা হবে না। এখনও সত্য উদঘাটিত হয়নি। যখন হবে তখন দেখা যাবে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার শপথগ্রহণকেও কটাক্ষ করেন চন্দ্রিমা।

 

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...