Friday, April 3, 2026

মিলল না জামিন! ৩ দিন ইডি হেফাজতেই থাকতে হবে শান্তনুকে

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) মামলায় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Banerjee) ৩ দিনের ইডি হেফাজতের (ED Custody) নির্দেশ দিল আদালত। আগামী ১৩ মার্চ, সোমবার তাঁকে ব্যাঙ্কশাল কোর্টের (Bankshal Court) বিশেষ আদালতে পেশ করা হবে। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছেন ব্যাঙ্কশাল কোর্টের বিচারক। এদিন আদালতে ঢোকার আগে এবং আদালত কক্ষে দাঁড়িয়েও শান্তনু দাবি করেন, তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তবে এদিন আদালতে বিস্ফোরক দাবি করে ইডি। আদালতে দাঁড়িয়েই ইডি জানায়, শান্তনুই নাকি ছিলেন কুন্তলের (Kuntal Ghosh) মেন্টর।

শনিবার আদালতে ইডি দাবি করে, শান্তনুর কথা মতোই তাপস মণ্ডলকে (Tapas Mondal) ১৯ কোটি টাকা দিয়েছিল কুন্তল। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে বারাসতের শিক্ষক তাপস মণ্ডলকেও গ্রেফতার করেছে ইডি। এই তাপসই প্রথম কুন্তল ও শান্তনুর নাম ইডির আধিকারিকদের জানায়। সেই সূত্র ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রথমে কুন্তল, তারপর একে একে তাপস ও শান্তনুকে গ্রেফতার করে।

আদালতে এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সাফ জানায়, কালো টাকা সাদা করার জন্যই বিভিন্ন জায়গায় টাকা খাটানো হত। তবে এদিন ইডি শান্তনুকে ১৪ দিনের হেফাজতে চেয়ে আদালতের কাছে আবেদন করেছিল। যদিও শান্তনুর আইনজীবী তাঁর জামিনের আবেদন জানান। ইডির দাবি, শিক্ষা দুর্নীতিতে জড়িত এরা সকলে। তাই হেফাজতে রেখে জেরা প্রয়োজন। দু’পক্ষের সওয়াল-জবাব শেষে জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। শান্তনুকে তিনদিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...