Friday, June 26, 2026

বনিকে তলব ইডির! কুন্তলের টাকা ফেরত দেবেন অভিনেতা?

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে বলি অভিনেতা বনি সেনগুপ্তের। মঙ্গলবার আবারও তাঁকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারীদের একটি সূত্রের দাবি, কুন্তল যে টাকা দিয়ে বনিকে গাড়ি কিনে দিয়েছিলেন, অভিনেতা তা ইডি-কে ফেরত দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন।


গত বৃহস্পতিবার সল্টলেকে ইডির দফতরে হাজিরা দেন বনি। তাঁকে দু’দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের মধ্যে বাইরে বেরিয়ে বনি দাবি করেন, কুন্তলের সঙ্গে তাঁর পরিচয় হয় ২০১৭ সালে। সেই পরিচয়ের সূত্রেই তাঁদের মধ্যে ছবি তৈরি নিয়ে কথা হয়। কুন্তলের প্রযোজনায় অভিনয়ের জন্য নগদে কোনও অগ্রিম না নিলেও, বনির দাবি, কুন্তল তাঁকে একটি বিলাসবহুল গাড়ি কিনে দিয়েছিলেন। যার দাম ৩৫-৪০ লাখ টাকা। বনির আরও দাবি, ছবি তৈরি না হলেও, তিনি কুন্তল আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে হাজিরার পারিশ্রমিকেই সমস্ত হিসাব মিটিয়ে দেন।


ইডি সূত্রের দাবি, ওই বিলাসবহুল গাড়ির দামই বনি কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এ ব্যাপারে ইডির তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।এমনকি এব্যাপারে কোনও জবাব দেননি বনি সেনগুপ্তও।
তদন্তকারী সংস্থার সূত্রের খবর, কুন্তলের দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০১৭ সালের পর থেকে কয়েক কোটি টাকা জমা পড়েছিল। তদন্তকারীদের সন্দেহ, তা নিয়োগ দুর্নীতির টাকা হয়ে থাকতে পারে। কেন্দ্রীয় সংস্থার আরও দাবি, সেই টাকা অন্তত ৫০টি অ্যাকাউন্টে সরানো হয়েছে। তার মধ্যে সোমা চক্রবর্তী নামে এক বিউটি পার্লার ব্যবসায়ীর কাছে ৫০ লক্ষ টাকা গিয়েছে। সেই ব্যাপারে সোমাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীরা মনে করছেন, একই ভাবে বনির গাড়ির জন্যও টাকা দিয়েছেন কুন্তল। যদিও বনি পরে সেই গাড়ি বিক্রি করে আর একটি বিলাসবহুল গাড়ি কিনেছেন।

 

 

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...