Wednesday, March 11, 2026

জিরো টলারেন্স, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত শান্তনু-কুন্তলকে বহিষ্কার করল তৃণমূল

Date:

Share post:

পার্থ চট্টোপাধ্যায়ের পর শান্তনু বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে বহিষ্কার করল তৃণমূল। অভিযোগ প্রণাম হওয়ার আগেই এমন পদক্ষেপ নিয়ে শাসক দল বুঝিয়ে দিল, জিরো টলারেন্স। অর্থাৎ, দুর্নীতির সঙ্গে কোনও আপোষ নয়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার দুই নেতাকেই বহিষ্কার করল দল।

আজ, মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের কথা ঘোষণা করেন ব্রাত্য বসু ও শশী পাঁজা।

বহিষ্কার প্রসঙ্গে শশী পাঁজা বলেন, “আমরা সবসময় বলে এসেছি আমরা এই দুর্নীতির সমাধান চাই। তাও বারবার দলকে টেনে এন কলুষিত করার চেষ্টা হয়েছে। দল কোনও ভাবেই এই দুর্নীতির দায় নেবে না। দল বরাবর এই তদন্তের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অভিযোগ প্রমাণ হওয়ার আগেই পদক্ষেপ নেওয়া হয়। এখানেই অন্যান্য দলগুলির সঙ্গে তৃণমূলের পার্থক্য।”

খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয় কেন? ব্রাত্য বসুর জবাব, “মানিক ভট্টাচার্য একজন বিধায়ক। তিনি দলের কোনও পদে ছিলেন না।”

spot_img

Related articles

অ্যাক্রোপলিস মল-এ নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অ্যাক্রোপলিস মল দুই দিনব্যাপী একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নারীদের স্বাস্থ্য সচেতনতা ও আত্মসুরক্ষার...

‘CPIM এখন ক্লোজড চ্যাপ্টার’, প্রথম বার তৃণমূলে ভোট দিয়ে নয়া অভিজ্ঞতার কথা শোনালেন প্রতীক

বাম জমানার চ্যাপ্টার এখন ক্লোজড, এখন নতুন সিলেবাসে পথ চলা। বার কাউন্সিলের নির্বাচনে ডায়মন্ড হারবার আদালতে ভোট দিতে...

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...