Friday, April 3, 2026

মহানগরীতে অন্নদাশঙ্কর রায়ের জন্মশতবর্ষ উদযাপন !

Date:

Share post:

বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম শিল্পী অন্নদাশঙ্কর রায়ের (Annada Shankar Ray)১২০ তম জন্মজয়ন্তী পালিত হল পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি সভাঘরে (West Bengal Bangla Academy Auditorium)। বাঙালি পাঠকের মনে এক বিশেষ জায়গা নিয়ে আছেন অন্নদাশঙ্কর রায় (Annada Shankar Ray)। বাংলা গদ্য ও পদ্য উভয় ক্ষেত্রেই ভুমিকা রেখেছেন তিনি। পশ্চিমবঙ্গের হুগলী জেলার কোতরং এলাকায় ( অধুনা উত্তরপাড়া কোতরং ) ছিল অন্নদাশঙ্কর রায়ের পূর্বপুরুষের বসবাস।স্বনামধন্য বাঙালি কবি ও লেখক অন্নদাশঙ্কর রায় ১৯০৪ -এর ১৫ মে ওড়িশাতে জন্মগ্রহণ করেন। তাঁর সাহিত্য ভাণ্ডার জুড়ে অগণিত ছড়া, কবিতা যা আজও শিশুদের বড্ড প্রিয়। তিনি আবার পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা। আজ বুধবার তাঁরই জন্মদিন উপলক্ষ্যে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি । উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি সভাপতি তথা বিদ্যালয় ও উচ্চ শিক্ষা বিভাগের মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। স্বাগত ভাষণ দেন অ্যাকাডেমির সচিব বাসুদেব ঘোষ।

সাহিত্যকর্মের জন্য অন্নদাশঙ্কর রায় বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার থেকে রবীন্দ্র পুরস্কার সবই পেয়েছেন তিনি। বুধবারের অনুষ্ঠানে স্মারক বক্তৃতা উপস্থাপন করেন স্বামী শাস্ত্রজ্ঞানন্দ। আলোচনার বিষয় ছিল ‘অন্নদাশঙ্কর: মনীষার বহুস্বর’। অনুষ্ঠানে অন্নদাশঙ্কর রায় স্মারক সম্মান প্রদান করা হয় নিখিল সুরকে। অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দরূপ রায়, সুধাংশুশেখর দে, অনুপ মতিলাল, প্রচেত গুপ্ত, প্রসূন ভৌমিক, শুভময় মণ্ডল প্রমুখ। সংগীত পরিবেশন করেন প্রমিতা মল্লিক (Pramita Mallik)।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...