Tuesday, March 31, 2026

কুন্তলের সঙ্গে নাম জড়াল এনার, ইডির স্ক্যানারে নেক্সট কে !

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam)উঠে এল টলিউডের (Tollywood) আরেক তারকার নাম। রাজ্য রাজনীতি জুড়ে আলোচনার শিরোনামে কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। আপাতত ইডি (ED)হেফাজতে রয়েছেন তিনি, গ্রেফতারির পর থেকেই একের পর এক নাম সংবাদমাধ্যমের সামনে বলেছেন অভিযুক্ত কুন্তল। উঠে এসেছে অভিনেতা বনি চক্রবর্তী (Boni Chakraborty) নামও। ইডি তলবে দুবার হাজিরাও দিয়েছেন তিনি। আর তখন থেকে আরও জোরালো হয়েছে নিয়োগ দুর্নীতিতে টলিউডের যোগ। র‍্যাডারে আরও ৪ অভিনেত্রী । এবার সেই তালিকায় প্রকাশ্যে এনা সাহার (Ena Saha)নাম। শুধু অভিনেত্রী নন, টলিপাড়ার কনিষ্ঠতম প্রযোজক তিনি। কী করে এল এত টাকা? এমন কিছু সিনেমা তিনি করেননি যার জন্য সুপারহিট নায়িকার তকমা দেওয়া যায়। তাহলে টাকার উৎস কী? কুন্তলের সঙ্গে কী ভাবেই বা পরিচয়? একগুচ্ছ প্রশ্ন এক ইডি কর্তাদের মাথায়।

নিয়োগ দুর্নীতির টাকা কি এনার প্রযোজনা সংস্থায় ঢেলেছেন কুন্তল? এই বিষয়ে এনার সাফ জবাব, ” আমি কুন্তল ঘোষকে চিনি। আমি ওনার সঙ্গে কাজও করেছি।” এখানেই বাড়ছে জল্পনা। যদিও অভিনেত্রী জানিয়েছেন, প্রসূন গাইন বলে একজনের পরিচালনায় তিনি একটি মিউজিক ভিডিয়ো করেছিলেন । সেই মিউজিক ভিডিয়োটা কুন্তল ঘোষের ইউটিউব ভিডিয়োতে মুক্তি পেয়েছিল। ব্যাস এইটুকুই? ইতিমধ্যেই ‘এসওএস কলকাতা’, ‘চিনে বাদাম’-এর মতো ছবি প্রযোজনা করেছেন এনা। মুক্তির অপেক্ষায়, ‘মাস্টার মশাই আপনি কিচ্ছু দেখেননির মতো ছবি’। টলিপাড়ার একটা অংশের অভিযোগ এনার প্রোডাকশন হাউসে নাকি টাকা বিনিয়োগ করেছিলেন কুন্তল। এই বিষয়ে এনার বক্তব্য, তাঁর ব্যবসার সব কাগজপত্র রয়েছে। কুন্তলের সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনও সম্পর্ক নেই। কিন্তু এখানেই কি শেষ? নাকি আরও রহস্য লুকিয়ে আছে, এরপর কাদের নাম প্রকাশ্যে আসবে সেই জল্পনাই এখন রাজনৈতিক মহলে।

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...