Wednesday, June 24, 2026

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর স্ত্রীকে হু*মকি! কী করলেন অমৃতা

Date:

Share post:

ফ্যাশন ডিজাইনারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অমৃতা ফড়নবিশ। অমৃতার অভিযোগ, ওই ডিজাইনার সরাসরি এক কোটি টাকা ঘুষের প্রস্তাব দিয়েছেন। শুধু তাই নয়, ডিজাইনারের বিরুদ্ধে হুমকি এবং ষড়যন্ত্রের অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছেন উপমুখ্যমন্ত্রীর স্ত্রী অমৃতা।

আরও পড়ুন:“আমি প্রস্তুত, আমি জেলে যেতে চাই”, কেন এমন বললেন মহুয়া মৈত্র?

পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত ফ্যাশন ডিজাইনারের নাম অনীক্ষা। তিনি পোশাক, গয়নার পাশাপাশি
জুতোরও ডিজাইন করেন।একটি পাবলিক ইভেন্টে তাঁর সঙ্গে আলাপ হয় অমৃতার। গত ১৬ মাস যোগাযোগ ছিল। অমৃতার স্বীকার করেছেন যে অনীক্ষার প্রতি তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। সেই সুযোগ কাজে লাগান অভিযুক্ত মহিলা। ফৌজদারী মামলায় অভিযুক্ত বাবাকে বাঁচাতে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর সাহায্য চান তিনি। প্রভাব খাটিয়ে মামলা তুলে নিতে ১ কোটি টাকা ঘুষের প্রস্তাব করেন। তা না মানায় মেয়ে ও তাঁর বাবা হুমকি দেন বলেও অভিযোগ।


গোটা ঘটনা পুলিশকে জানিয়ে ২০ ফেব্রুয়ারি এফআইআর দায়ের করেন অমৃত ফড়নবিশ। ষড়যন্ত্র ও দুর্নীতির ধারায় বাবা ও মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে মুম্বই পুলিশের এক আধিকারিক জানান, তদন্ত চলছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

 

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...