Friday, April 3, 2026

চিংড়িঘাটায় ব্যবসায়ীর বাড়িতে পুলিশ! ফের কত টাকা উদ্ধার?

Date:

Share post:

ফের শহরে ব্যবসায়ীর বাড়িতে হানা পুলিশের! দীর্ঘ ১২ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান তালাচ্ছে রাজ্যপুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। বুধবার রাতেই চিংড়িঘাটার সুকান্ত নগরে এক বহুতলের পাঁচতলার এক ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। আবারও কী শহরে বড়সড় টাকা উদ্ধারের ঘটনা ঘটতে চলেছে? সকলের মনে এখন সেই প্রশ্ন।

আরও পড়ুন:লালু-পুত্র তেজস্বীর দিল্লির বাসভবনে একটানা ১১ঘন্টা তল্লাশি ইডির ! তারপর ..

সূত্রের খবর, ওই ব্যবসায়ীর নাম মোমিন খান। তিনি ওই বহুতলটির পাঁচতলায থাকেন।সম্প্রতিই পরিবার নিয়ে সেখানে এসেছেন তিনি বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা।এদিন এসটিএফের ১২ সদস্যের একটি প্রতিনিধিদল আচমকাই তাঁর বাড়িতে হানা দেয়। তারপর থেকে এখনও চলছে তল্লাশি।যদিও কী কারণে এই তল্লাশি, তার কোনও তথ্য এখনও মেলেনি।
খবর, পার্কসার্কাস এলাকার একটি বাড়িতে প্রথমে হানা দেয় গোয়েন্দারা। সেখান থেকেই এই ঠিকানার খোঁজ পাওয়া যায়। এরপরই দু’টি গাড়িতে চড়ে এসটিএফ এর গোয়েন্দারা এই বহুতলে আসেন। এলাকাবাসীরা জানিয়েছেন, মাঝেমধ্যেই ওই ব্যবসায়ীর বাড়িতে বড় গাড়ি নিয়ে অনেকের আসা যাওয়া লেগেই থাকত । তাই ঠিক চলত এই ফ্ল্যাটে সেই বিষয়টিই খোঁজ চালাচ্ছেন গোয়েন্দারা।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজ্যপুলিশের এসটিএফ-এর হাতে ধরা পড়ে চারজন বাংলাদেশি। পুলিশের সন্দেহ তাঁদের সঙ্গে জঙ্গিযোগ ছিল। গত শনিবার সকালে ধৃতদের গ্রেফতার করা হয় সল্টলেক সেক্টর ফাইভ থেকে।চিংড়িঘাটায় ব্যবসায়ীর বাড়িতে তল্লাশির সঙ্গে এর কোনও যোগ রয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...