Sunday, May 17, 2026

Weather Update : বাড়ছে দু*র্যোগের আশ*ঙ্কা , খোলা হল বিশেষ কন্ট্রোল রুম !

Date:

Share post:

চৈত্রের প্রথম দিনেই আসন্ন কালবৈশাখীর (Strom Alert) সতর্কবার্তা। গত কয়েকদিনের গরম আবহাওয়ার মাঝে চিত্রনাট্যে বড় পরিবর্তন (Weather Change)। বুধবার জলপাইগুড়িতে (Jalpaiguri) কালবৈশাখীর দেখা মিলেছিল। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গেও দু*র্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তা জারি করল। রাজ্যজুড়ে শিলাবৃষ্টি (Hail Strom), ঝোড়ো দমকা (Wind Gust) হাওয়া থেকে কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আ*শঙ্কা করছেন হাওয়া অফিসের কর্তারা।

আবহাওয়ার গতি প্রকৃতিতে আচমকা বড় পরিবর্তন আসায় পর্যাপ্ত সর্তকতা গ্রহণের পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও (South Bengal) ঘন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস মিলল। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Metrological Office) সূত্রে খবর, আজ উত্তরবঙ্গে শিলাবৃষ্টি, কাল দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির আ*শঙ্কা। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজ্যের সব জেলাতে। সোমবার পর্যন্ত এই পরিস্থিতি থাকার কথা বলা হচ্ছে। বিগত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে নবান্ন। আগামী কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে খোলা হয়েছে কন্ট্রোল রুমও। এই কন্ট্রোলরুমে যোগাযোগের দুটি নম্বর হল ৮৯০০৭৯৩৫০৩ (8900793503 ) ও ৮৯০০৭৯৩৫০৪ (8900793504)। দুর্যোগপূর্ণ আবহাওয়ার গতি প্রকৃতির দিকে নজর রেখে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেই নবান্ন (Nabanna) সূত্রে খবর।

 

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...