Saturday, June 27, 2026

বাড়ছে ডিগ্ৰি কোর্সের সময়সীমা! কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে নয়া নির্দেশ রাজ্যের

Date:

Share post:

আর তিন বছর নয়, এবার রাজ্যে কলেজ (College) ও বিশ্ববিদ্যালয় (University) স্তরে চালু হতে চলেছে চার বছরের অনার্স ডিগ্রি কোর্স (Degree Course)। ইউজিসি’র (UGC) নির্দেশিকা মেনে আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ জুলাই (July) থেকে রাজ্যে চালু হচ্ছে চার বছরের অনার্স ডিগ্রি কোর্স। নয়া নিয়ম অনুযায়ী, উচ্চ মাধ্যমিক (Higher Secondary) উত্তীর্ণ ছাত্রছাত্রীদের চার বছরের অনার্স ডিগ্রি কোর্সেই ভর্তি হতে হবে। এতদিন যা ছিল তিন বছরের। তবে তিন বছরের ডিগ্রি কোর্সও থাকছে। সেক্ষেত্রে স্নাতক ডিগ্রি মিললেও অনার্স (Honours) মিলবে না।

স্নাতকের দু’টি সেমেস্টার অর্থাৎ ফার্স্ট ইয়ার উত্তীর্ণ হলে সার্টিফিকেট কোর্স এবং চারটি সেমেস্টার অর্থাৎ সেকেন্ড ইয়ার উত্তীর্ণ হলে ডিপ্লোমা বলে গ্রাহ্য হবে। জানা গিয়েছে, চার বছরের কোর্সটি গবেষণাভিত্তিকও হতে পারে। আর সেক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন ছাত্রছাত্রীরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয় স্তরে স্নাতকোত্তর(Post Graduation) পাঠ্যক্রমের সময়সীমা ২ বছর থেকে কমিয়ে ১ বছর করার প্রস্তাবও দিয়েছে ইউজিসি। যদিও রাজ্য সরকার সেই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলেই খবর।

পাশাপাশি নির্দেশিকায় জানানো হয়েছে, ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর থাকলে সরাসরি পিএইচডির ‘কোর্সওয়ার্ক’ শুরু করা যাবে। সেক্ষেত্রে মাস্টার ডিগ্রির নির্ধারিত এক বছরের কোর্সটি শেষ করলেই হবে। এদিকে স্নাতক পাঠ্যক্রম নিয়ে ইউজিসির সংশ্লিষ্ট নির্দেশিকা উল্লেখ করে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তরফে শুক্রবারই চিঠি পাঠানো হয়েছে সমস্ত বিশ্ববিদ্যালয়কে। রেজিস্ট্রারদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এবং আওতাধীন কলেজগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন- বোলপুরে ১৫ কোটি টাকার সম্পত্তির হদিশ অনুব্রতর হিসাবরক্ষকের!

Related articles

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘সার’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘সার’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...