Sunday, June 28, 2026

‘সিপিএম আমলে “চিরকুটে চাকরি”, শিক্ষামন্ত্রীকে বাম জমানার ফাইল খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালা বদলের সময়ে তৎকালীন বিরোধী দল তৃণমূলের স্লোগান ছিল ”বদলা নয়, বদল চাই”! সেই স্লোগানকে সামনে রেখেই দীর্ঘ ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে ক্ষমতা এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অর্থে বদলার পথে হাঁটেও নি তৃণমূল সরকার।

তবে সিপিএম অন্য ধাতুতে গড়া একটি রাজনৈতিক দল। ক্ষমতা হারানোর পর মাঠে ঘাটে পেরে না উঠে কোর্টকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করেই চলেছে সিপিএম। এবার পাল্টা সিপিএমের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে মাঠে নামল তৃণমূল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চ থেকে বারবার অভিযোগ করেছেন, সিপিএমে আমলে চিরকুটে চাকরি নিয়ে! সিপিএমের হোলটাইমারদের পরিবারের লোকেদের যেভাবে ঘুরপথে সরকারি চাকরি দেওয়া হয়েছিল, এবার সেই পর্দাই ফাঁস করতে চলেছে তৃণমূল। জানা গিয়েছে,
শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসুকে এবার ফাইল খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেনমুখ্যমন্ত্রী।

শুধু তাই নয়, ১৯৯৮ সাল থেকে পরিবর্তনের আগে পর্যন্ত দফতরে নিয়োগ সংক্রান্ত যাবতীয় ফাইল খতিয়ে দেখার নির্দেশ দেন শিক্ষামন্ত্রীকে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...