Wednesday, June 24, 2026

হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জ্ঞাপন মমতা-অভিষেকের

Date:

Share post:

মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মতুয়া সম্প্রদায়ের বীণাপানি দেবী চিরকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন। সে কথা বারবার বলেছেন মুখ্যমন্ত্রী। ঠাকুরনগরে হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয়ও করছে রাজ্য সরকার।

মধুকৃষ্ণা ত্রয়োদশীতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে শ্রদ্ধা জানিয়ে টুইট করেন মমতা-অভিষেক। সেখানে মমতা লেখেন, “আজ, তাঁর জন্মবার্ষিকীতে, আমি মহান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা জানাই।
প্রান্তিকদের শিক্ষিত ও উন্নীত করার জন্য তাঁর জীবন উৎসর্গ করেন। আমাদের সবার জন্য তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আসুন আমরা একটি সমতাবাদী সমাজের জন্য কাজ করার অঙ্গীকার করি যা বিভাজনমূলক চিন্তাধারা মুক্ত।“

নিজের টুইটার হ্যান্ডেলে অভিষেক লেখেন, “আমি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে তাঁর জয়ন্তীর বিশেষ উপলক্ষ্যে শ্রদ্ধা জানাই। একজন সমাজ সংস্কারক হিসেবে, তিনি প্রান্তিক ও দরিদ্রদের শিক্ষিত ও ক্ষমতায়নের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর আদর্শ শুধু মতুয়া সম্প্রদায়কে নয়, বাংলায় আমাদের সকলকে অনুপ্রাণিত করে চলেছে।“ মুখ্যমন্ত্রী ও অভিষেক দুজনেই এই উপলক্ষ্যে ফেসবুকেও পোস্ট।

 

 

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...