Saturday, March 14, 2026

গ্যাস সিলিন্ডার ফে.টে ভ*য়াবহ দু.র্ঘটনা! জ.খম ৬

Date:

Share post:

সাতসকালে হাওড়ার মালিপাঁচঘরায় একটি কারখানায় গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। যার জেরে আহত ছয় জন শ্রমিক। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাঁদের মধ্যে দুজনের অবস্থার অবনতি হওয়ায় হাওড়া জেলা হাসপাতালে আহতদের স্থানান্তরিত করা হয়।খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় মালিপাঁচঘরা থানার পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:অন্যতম সেরা জায়গা, এখানেই হবে ‘নতুন পুরী’: গেস্ট হাউজের জমি দেখে জানালেন মমতা

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে হাওড়ার মালিপাঁচঘরা থানার অন্তর্গত ঘুসুড়ি এলাকায় একটি কারখানায় সিলিন্ডার ফেটে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মালিপাঁচঘরা থানার পুলিশ। যে ছয় জন শ্রমিককে আহত হন, তাঁদের দ্রুত টি এল জয়সওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর । তাঁদের হাওড়ায় জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।


পুলিশ সূত্রের খবর, ওই স্ক্র্যাপ এর কারখানায় লোহা কাটার কাজ হত।বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ শ্রমিকরা কাজ করার সময় প্রচন্ড শব্দে সিলিন্ডার ফেটে গেলে বিপত্তি ঘটে। আহত শ্রমিকদের মধ্যে একজনের পা কেটে যায়। আরও একজনের গুরুতর আঘাত লাগে কোমরে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালিপাঁচঘরা থানার পুলিশ।

 

 

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...