Saturday, April 4, 2026

ঘরের মাঠে ওয়ান ডে সিরিজ হারল ভারত, ব্যর্থ কোহলি-হার্দিকের লড়াই

Date:

Share post:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে হারের মুখে পড়তে হল ভারতীয় দলকে। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া স্কোর করে ২৬৯ রান।

প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় ওয়ানডেতেও ভারতীয় ব্যাটিং বিপর্যস্ত হয়। ৪৯.১ ওভারে ২৪৮ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ২১ রানে জিতে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে।
রোহিত শর্মা এবং শুভমান গিল হাফ সেঞ্চুরি জুটি খেলেন। কিন্তু একবার উইকেট পড়তে শুরু করলে পরিস্থিতি খারাপ হয়ে যায়। রোহিত শর্মা ৩০ ও গিল ৩৭ রান করে আউট হন। কেএল রাহুল বিরাট কোহলির সঙ্গে ইনিংস সামলালেও ৩২ রানে উইকেট খুইয়ে ফেলেন।
এর পর হাফ সেঞ্চুরি করে কোহলি অ্যাশটন এগারের শিকার হন। সূর্যকুমার যাদব আবারও প্রথম বলে আউট। অ্যাডাম জাম্পা ১০ ওভারে ৪৫ রান দিয়ে ৪ উইকেট নিয়ে টিম ইন্ডিয়ার কোমর ভেঙে দেন।
শুভমান গিল ও কেএল রাহুল এদিন জাম্পার শিকার। এর পর হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জেদজাকে আউট করে দেন তিনি।
৯ ওভারে ৬৫ রান যোগ করেন রোহিত ও শুভমন গিল। কিন্তু প্রত্যেকেই ক্রিজে সেট হয়ে আউট হন। সূর্যকুমার যাদব ফের ফিরলেন শূন্য রানে। পাল্টা লড়াই করেছিলেন একমাত্র বিরাট কোহলি ও হার্দিক পাণ্ড্য। বিরাট ৫৪ রানে ফেরেন। হার্দিক ৪০ বলে ৪০ রান করে ফিরতেই ভারতের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।
ব্যর্থ হল ব্যাট হাতে বিরাট কোহলি ও হার্দিক পাণ্ড্যর লড়াই। অস্ট্রেলিয়ার কাছে চেন্নাইয়ে সিরিজের নির্ণায়ক ম্যাচে ২১ রানে হেরে গেল ভারত।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...