Saturday, April 4, 2026

বিলকিসের ধর্ষকদের ‘অকালমুক্তি’, কেন্দ্রকে নোটিশ শীর্ষ আদালতের

Date:

Share post:

বিলকিস বানো(Bilkis Bano) গণধর্ষণ মামলায় ১১ জন অপরাধীকে মুক্তি দিয়েছে কেন্দ্র ও গুজরাট সরকার। এই ঘটনায় দেশজুড়ে সমালোচনার পাশাপাশি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি দায়ের হয়েছিল মামলা। সোমবার এই মামলার শুনানিতে কেন্দ্র(Central) ও গুজরাত সরকারকে(Gujrat Govt) নোটিশ দিল দেশের শীর্ষ আদালত(Supreme Court)। দুই সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে দোষীদের মুক্তি সংক্রান্ত সমস্ত রিপোর্ট সঙ্গে নিয়ে পরবর্তী শুনানিতে উপস্থিত হওয়ার। এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে আগামী ১৮ এপ্রিল।

শীর্ষ আদালতে দুই বিচারপতির বেঞ্চে সোমবার এই মামলার শুনানি হয়। সেখানেই বিচারপতি কে এম জোসেফ বলেন, এমন অনেক খুনের মামলার উদাহরণ রয়েছে যেখানে বছরের পর বছর মুক্তি না পাওয়ার কারণে অপরাধীরা জেলে পচছে। এটা কি এমন কোনও মামলা যার স্ট্যান্ডার্ড অন্যান্য মামলার মতো একইভাবে প্রয়োগ করা হয়েছে? উল্লেখ্য, গত ১৫ অগাস্ট বিলকিসের ধর্ষকদের মুক্তি গুজরাত সরকার। এই ঘটনায় সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে মামলা দায়ের করেন বিলকিস। সেই আবেদন গ্রহণ করে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি (সিজেআই) ডিওয়াই চন্দ্রচূড় এই মামলার আবেদন শোনার জন্য একটি বেঞ্চ গঠন করেন। সোমবার শীর্ষ আদালতে এই মামলার শুনানিতে কেন্দ্র ও গুজরাত সরকারকে নোটিশ দিল ডিভিশন বেঞ্চ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...