Wednesday, March 18, 2026

দেশে ঊর্ধ্বমুখী কো.ভিড সংক্রমণ ! একলাফে ৫ হাজারের গণ্ডি পার

Date:

Share post:

চিন্তা ধরাচ্ছে কোভিড। লাফিয়ে বাড়ছে দেশের দৈনিক কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ৫,৩৩৫। বুধবার দেশে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ৪ হাজারের গণ্ডি পার করে গিয়েছিল।আজ তা একলাফে ২০ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন:Malaika-Arjun News : বিয়ের কথা স্বীকার বলিউডের ‘মুন্নির, অর্জুনের সঙ্গে মালাবদল কবে!

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমণ থেকে ৪২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীতে কেউ প্রাণ হারাননি। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকেরা।

২৩ সেপ্টেম্বরের পর ৫ হাজারের নীচে নেমে গিয়েছিল। তার পর থেকে তা কমতে শুরু করে। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে তা ফের বাড়তে শুরু করেছে। দৈনিক সংক্রমণ বাড়তে থাকায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। দেশে এখন সক্রিয় রোগীর (Active Cases) সংখ্যা হয়েছে ২৫ হাজার ৫৮৭ জন।যদিও গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮২৬ জন সুস্থ হয়ে উঠেছে।

এদিকে, রাজধানীতে কোভিড সংক্রমণের সংখ্যা হু হু করে বাড়ছে। মঙ্গলবার দিল্লিতে কোভিড সংক্রমণের হার ছিল ১৫.৬৪ শতাংশ। ২৪ ঘণ্টার মধ্যেই সংক্রমণের হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৬.৫৪ শতাংশে।যা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রক। পরিস্থিতি আগে থেকেই সামাল দিতে দিল্লির হাসপাতালগুলিতে বেডের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পাশপাশি ওষুধপত্র এবং অক্সিজেনের ব্যবস্থাও করা হয়েছে।কীভাবে রাজধানীতে কোভিড নিয়ন্ত্রণে আনা যায়, তা নিয়ে সমাধান সূত্র খুঁজছে চিকিৎসকমহল।

 

 

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...