Saturday, April 4, 2026

লাফিয়ে বাড়ছে কো.ভিড সংক্রমণ! দেশজুড়ে শুরু মক ড্রিল

Date:

Share post:

দেশজুড়ে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। মহারাষ্ট্রের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৮৮ জন। শুধুমাত্র মুম্বইয়েই আক্রান্ত হয়েছেন ২১১ জন। অন্যদিকে, দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ৬৯৯ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে সোমবার থেকে শুরু হল দেশের সমস্ত রাজ্যের সরকারি এবং বেসরকারি হাসপাতালের আপৎকালীন প্রস্তুতির পরীক্ষা বা মক ড্রিল।

আরও পড়ুন:চৈত্রের কাঠফাটা গরমে নাজেহাল বঙ্গবাসী!তাপপ্রবাহের আশঙ্কা!


আচমকা দেশে কোভিড সংক্রমণ বৃদ্ধি পেলে হাসপাতালগুলি যথাযথ পরিষেবা দিতে পারবে কি না, তাই খতিয়ে দেখা হবে এই মক ড্রিলে। ১০ এবং ১১ এপ্রিল— এই দু’দিন ধরে চলা মক ড্রিলে হাসপাতাল পরিদর্শন করবেন সংশ্লিষ্ট রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীরা। ঝাঁঝরের এমসে থাকছেন মকড্রিলের তত্ত্বাবধানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

সোমবারও দেশের কোভিড দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৬ হাজারের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮৮০ জন কোভিডে আক্রান্ত হয়েছেন দেশে। যা আগের দিনের তুলনায় খুব বেশি না হলেও খুব কমও নয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসাব অনুযায়ী, দেশে মোট কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা সোমবার ৩৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। দেশে এখন ৩৫ হাজার ১৯৯ জন কোভিডে আক্রান্ত রয়েছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...