Tuesday, March 17, 2026

বারাসতে বি*পাকে রাজ্যপাল, রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে বিক্ষো*ভ ঘিরে চা*ঞ্চল্য!

Date:

Share post:

বুধবার দুপুরে বারাসতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose)। সূত্রের খবর, জাতীয় শিক্ষা নীতি (National Education Policy) বাতিলের দাবিতে, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের (WBSU) ছাত্র ছাত্রীরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের (CU)পর এবার রাজ্যের অন্য কোনও ইউনিভার্সিটিতেও বিপাকে পড়লেন রাজ্যপাল (Governor)।

বুধবার আচার্য হিসেবেপশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের (WBSU) একটি অনুষ্ঠানে যোগ দিতে যান রাজ্যপাল। তখনই এই বিক্ষোভ কর্মসূচি লক্ষ্য করা যায়। আন্দোলনকারী পড়ুয়ারা জাতীয় শিক্ষা নীতির প্রতিবাদ করার পাশাপাশি যে আচার্য হিসেবে তাঁরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দেখতে চান । বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সম্পাদক নজরুল ইসলাম জানান, জাতীয় শিক্ষা নীতির বিরোধিতা করে কিছু ছাত্র-ছাত্রী গেটের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন। রাজ্যপাল যখন আচার্য হিসেবে ওই বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে সেখানে পৌঁছে যান ঠিক তখনই ঘটে এই কাণ্ড। সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়েও এক রাজনৈতিক ছাত্রসংগঠনের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে । সেখানেও জাতীয় শিক্ষা নীতি বাতিল করার দাবিতে সরব হন পড়ুয়ারা।

 

spot_img

Related articles

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...