Monday, April 13, 2026

সকল জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা এক ও অভিন্ন: নববর্ষে ভিডিও বার্তা অভিষেকের

Date:

Share post:

পয়লা বৈশাখ (Poila Baisakh), দিনটা বিশ্বজুড়ে বাঙালিদের কাছে এক আবেগের দিন। নতুন বছরে জামা কাপড় পড়ে ঘুরতে বেরোনো, দোকানিদের থেকে মিষ্টি ও ক্যালেন্ডার পাওয়ার আনন্দ এবং সবশেষে পাত পেড়ে চলে বাঙালি ভোজ এবং নিখাদ আড্ডা। নতুন বর্ষ বরণের আনন্দ চেটেপুটে উপভোগ করেন সবাই।

শনিবার ১৫ মার্চ বাংলা তথা গোটা দেশজুড়ে পালিত হচ্ছে পয়লা বৈশাখ। এই দিনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাস। এই দিন গণেশ এবং লক্ষ্মীর আরাধনায় নতুন হালখাতা ধরেন ছোট থেকে বড় ব্যবসায়ীরা। ফুল, আলপনা দিয়ে সাজিয়ে তোলা হয় দোকান। তবে নববর্ষের দিন সকালে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

https://fb.watch/jVXFBttC5W/

শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান অভিষেক। তিনি লেখেন, সকল রাজ্যবাসীকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ১৪৩০ বঙ্গাব্দের শুভ সূচনায় আপনাদের সকলের জীবন হয়ে উঠুক কলুষমুক্ত। নতুন বছরের শুভ আগমনে, পবিত্র হয়ে উঠুক সকলের জীবন। আসুন আমরা সকলে, আজকের দিনে সমস্ত ভেদাভেদ, সবরকম সংকীর্ণতার অচলায়তন ভেঙে, সকল কূপমণ্ডূকতা ত্যাগ করে, শপথ নিই কোনোরকম বিভেদকামী-স্বৈরাচারী শক্তি যেন আমাদের শান্তি-সম্প্রীতি-সৌহার্দ ক্ষুণ্ণ না করতে পারে। আমরা গর্বিত আমরা বাঙালি, আমরা গর্বিত আমরা সকল জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা এক ও অভিন্ন। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন! জয় বাংলা।

 

 

 

Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...