Wednesday, April 1, 2026

Entertainment : টলিউডের ঋতাভরীর ‘ ফাটাফাটি’ প্রশংসা বিটাউনে!

Date:

Share post:

সদ্য মুক্তি পেয়েছে নতুন ছবি ‘ফাটাফাটি’র (Fatafati) ট্রেলার, আর তাতেই বাজিমাত পর্দার ফুল্লরার। প্রশংসার বন্যা বাংলা থেকে বিটাউনে। উচ্ছ্বসিত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি ‘ সাফল্যের সঙ্গে টলিউডকে উপহার দেওয়ার পর তরুণ পরিচালক অরিত্র মুখোপাধ্যায়কে (Aritra Mukherjee) নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) । ‘বাবা বেবি ও’ – এর সাফল্যের পর উইন্ডোজ প্রযোজিত ‘ফাটাফাটি’ মুক্তির আশায় বসে ছিলেন শিবু নন্দিতার দর্শকরা। ট্রেলার জানিয়ে দিল সিনেমা আসছে আগামী মে মাসে।

 

নিজেকে ভালবাসার গল্পই বলতে চলেছেন পর্দার ফুল্লরা মানে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। সাইজ ইম্পর্টেন্স নয়, মানুষের ভেতর লুকিয়ে থাকা ট্যালেন্ট শেষ কথা বলে। ঋতাভরীর চরিত্রের এক্সেল সাইজের সেই আত্মবিশ্বাসই এই সিনেমার মূল বার্তা। কিন্তু সে তো না হয় বাংলার দর্শকের কাছে বহু প্রতীক্ষিত একটা সিনেমা। কিন্তু মায়া নগরী কী বলছে? টলিউডের নতুন ছবি ‘ফাটাফাটি’-র ট্রেলারের প্রশংসায় পঞ্চমুখ ইমরান হাসমি (Emraan Hashmi), অপারশক্তি খুরানা (Aparshaki Khurrana), মঞ্চু ওয়ারিয়র (Manju Warrier), প্রসিড রায় (Prosit Roy), পাভেল গুলাটি (Pavail Gulati), স্বানন্দ কিরকিরে (Swanand Kirkire), পলাশ সেন (Palash Sen) ও অন্যান্যরা।

এই ছবির কেন্দ্রীয় চরিত্র, ফুল্লরা হয়ে ওঠার সফরটা খুব একটা সহজ ছিল না অভিনেত্রীর কাছে। ২৫ কেজি ওজন বাড়িয়ে এক্কেবারে অচেনা লুকে সিনেমার পর্দায় ধরা দিয়েছেন ঋতাভরী, তাঁর স্বামীর চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)।বলিউডের অন্যতম ট্রেন্ড অ্যানালিটিক্স তরণ আদর্শ (Taran Adarsh)-এর সোশ্যাল মিডিয়া পেজে জায়গা করেছে এই ছবির ট্রেলার। ভালবাসার রোলার কোস্টার রাইড আর প্লাস সাইজ মডেলের আদর্শ প্রেমের গল্প বক্স অফিসে কতটা সাফল্য উদযাপন করতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...