Saturday, June 27, 2026

ফের একবার বেতন বাড়ছে টিসিএস কর্মীদের, কতটা জানলে চমকে যাবেন

Date:

Share post:

দেশের আইটি সেক্টরে বর্তমানে অন্যতম জনপ্রিয় কোম্পানির নাম টিসিএস। সম্প্রতি এই সংস্থা আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে নিজেদের ফলাফল প্রকাশ করেছে।TCS এর আয় এবং মার্জিন অনুমানের তুলনায় কম।

টিসিএসের ক্ষেত্রে নিট আয় বেড়ে ১১,৩৯২ কোটি হয়েছে। ২০২১-২২ আর্থিক বছরের ক্ষেত্রে এই শেষ ত্রৈমাসিকের আয় ছিল ৯,৯৫৯ কোটি টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় বছরের শেষ ত্রৈমাসিকে ১৪.৮ শতাংশ আয় বেড়েছে টিসিএসের।
সম্প্রতি একটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, TCS -এর এইচআর প্রধান মিলিন্দ লাক্কাড় জানিয়েছেন, ভালো পারফর্ম করা কর্মীদের এই আর্থিক বছরে বেতন বৃদ্ধি হতে চলেছে ১২ শতাংশ থেকে ১৫ শতাংশ। বাকি কর্মীরা বেতন পাবেন ১.৫ শতাংশ থেকে ৮ শতাংশের মধ্যে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, কর্মচারীরা এক্ষেত্রে এই কোয়ার্টারের জন্য ১০০ শতাংশ ভ্যারাইবেল পে-আউটের আশা করতে পারেন।
উল্লেখ্য, টিসিএস দেশের সর্ববৃহত্তম আইটি সংস্থা। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও এই কোম্পানির অস্তিত্ব রয়েছে। প্রায় ১৫০টি দেশে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে টিসিএস। সংস্থার মোট কর্মী সংখ্যা রয়েছে ৬ লক্ষ১৪ হাজার ৭৯৫। এর মধ্যে ৩৫ শতাংশ আবার মহিলা। যা পরিসংখ্যানের দিক থেকে রেকর্ড।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...