Saturday, June 6, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জয় পেল রাজস্থান রয়‍্যালস। হার্দিক পান্ডিয়াদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় পায় সঞ্জু স‍্যামসনের দল। রাজস্থানের হয়ে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক সঞ্জু স‍্যামসন এবং হিটম‍্যায়ার।

২) আইপিএল-এ অভিষেক ছেলে অর্জুন তেন্ডুলকরের। বিশেষ বার্তা বাবা সচিন তেন্ডুলকরের। নিজের সোশ্যাল মিডিয়ায় সচিন লেখেন,” অর্জুন, আজ তুমি একজন ক্রিকেটার হিসাবে তোমার জীবন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলে।”

৩) কাজে এল না ভেঙ্কটেশ আইয়রের ১০৪ রান। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। আর এর ফলে পরপর দুই ম‍্যাচে হারল কেকেআর। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পাঁচ উইকেটে হারল নীতীশ রানার দল।

৪) আইপিএল-এ এখনও জয়ের মুখ দেখেনি দিল্লি ক‍্যাপিটালস। পাঁচ ম‍্যাচের মধ‍্যে পাঁচটাতে হার দিল্লির। আর এরপরই সৌরভ গঙ্গোপাধ্যায়কে খোঁচা রবি শাস্ত্রীর। শাস্ত্রী বলেন,বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ নিশ্চয়ই ভেবেছিল একটা সুন্দর উত্তরণ হল।

৫) আজ সোমবার মঞ্জেরি স্টেডিয়ামে সুপার কাপে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ আই লিগের দল আইজল এফসি। কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের কাছে এটা বিদায়ী ম্যাচের মতো। বললেন, “অঘটন তো ফুটবলে হয়।”

আরও পড়ুন:গুজরাত টাইটান্সেকে ৩ উইকেটে হারাল রাজস্থান রয়‍্যালস

 

 

Related articles

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...