Sunday, April 12, 2026

পুলওয়ামাকাণ্ড নিয়ে সতপালের অভিযোগের সুপ্রিম-তদন্ত হোক: দাবি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পুলওয়ামাকাণ্ড নিয়ে সতপাল মালিকের অভিযোগের সুপ্রিম-তদন্তের দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষের মতো উৎসব শেষ হওয়ার পরেই কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন মমতা। সোমবার, নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠক করে পুলওয়ামার (Pulwama) ঘটনা নিয়ে রাজনীতি করার অভিযোগ তোলেন তিনি। বলেন, “পুলওয়ামার ঘটনা নিয়ে সতপাল মালিক (Satpal Malik) যে অভিযোগ করেছেন, সে নিয়ে আমি তদন্ত দাবি করছি। এখানে একটা চকোলেট বোমা ফাটলে NIA পাঠিয়ে দিচ্ছে। কিন্তু কেন্দ্র কী তদন্ত করবে? ওরাই তো ঘটনায় জড়িত। আমরা চাই দায়িত্ব নিক সুপ্রিম কোর্ট।“

কিছুদিন আগেই পুলওয়ামা হামলা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সতপাল মালিক। এদিন, সেই অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ”কথায় কথায় বাংলায় কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে। আমরা পুলওয়ামার ঘটনার তদন্ত দাবি করছি। পুলওয়ামাকাণ্ডে সুপ্রিম কোর্টের বর্তমানে কর্মরত বিচারপতি দিয়ে তদন্ত হোক। আমাদের সুপ্রিম কোর্টের উপর ভরসা আছে। সর্বোচ্চ স্তরে গাফিলতি হয়েছে। সুতরাং বিচারবিভাগীয় তদন্ত করাই শ্রেয়।”

এরপরেই রাজ্যে কথায় কথায় কেন্দ্রীয় পরিদর্শন পাঠানো নিয়ে তীব্র আক্রমণ করেন মুখ্যমনমন্ত্রী। তাঁর অভিযোগ, বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে। মমতার কথায়, “দেশজুড়ে ভুয়ো জাতীয়তাবাদ তৈরি করা হচ্ছে। বাংলায় কিছু হলেই কেন্দ্রীয় দল পাঠানো হয়। কিন্তু পুলওয়ামায় ক’টা কেন্দ্রীয় দল গিয়েছিল?” এরপরেই উত্তর প্রদেশে পরপর শুটআউটে খুনের ঘটনা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ”উত্তরপ্রদেশে যেভাবে অপরাধীকে মারা হল, তার বিরোধিতা করছি।” এই নিয়ে যোগী রাজ্যে কটা কেন্দ্রীয় দল গিয়েছে? প্রশ্ন তোলেন মমতা। তাঁর অভিযোগ, রাজ্যেএকটা চকোলেট বোম ফাটালেও NIA পাঠায় কেন্দ্র। ”এই রাজ্যে ১৫১ কেন্দ্রীয় দল পাঠিয়েছে৷ দলের অনেক ছেলেই এখনও জেলে আছে। পুলওয়ামাতে কটা টিম পরিদর্শন করল? এখন উত্তরপ্রদেশে কটা কেন্দ্রীয় দল পরিদর্শন করল? ১০০ দিনের কাজের লোকেদের টাকা দেওয়া হচ্ছে না। নেতারা থাকবেন এসিতে, ছাউনির নীচে। লু বইছে৷ ওনার সভায় ১১ জন মারা গেল। ৬০০ জন আহত। চোখের জল পড়েছে অমিত শাহের। কটা কেন্দ্রীয় দল গেল পরিদর্শন করতে!”

Related articles

সোনা জয়ের স্বপ্ন অধরাই, এশিয়ান ব্যাডমিন্টনের ফাইনালে হার আয়ুষের

সোনা জয়ের স্বপ্ন অধরাই থাকল আয়ুষ শেট্টির (Ayush Shetty)। এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ফাইনালে(Asia Championships Final) হেরে গেলেন ভারতীয়...

তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন চন্দ্র কুমার বসু

'বিজেপিতে থেকে নেতাজির আদর্শ নিয়ে কাজ করা সম্ভব নয়'', ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে...

মধ্যরাত থেকে অপারেশন! বিজেপি-কমিশনের পদক্ষেপ নিয়ে কর্মীদের সতর্ক করলেন মমতা

যেন তেন প্রকারে বাংলা দখলে মরিয়া রাজ্যের পুলিশ থেকে প্রশাসনে আমূল বদল করেছে। নিজেদের সুবিধা মতো আধিকারিক বদল...

কাজ হারানো শিল্পী – কলাকুশলীদের অন্য প্রজেক্টে যুক্ত করার চেষ্টা হচ্ছে : প্রসেনজিৎ

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুকে কেন্দ্র করে একজোট হয়েছে টলিপাড়া। ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) সঙ্গে...