Friday, April 24, 2026

রাজ্য়ের নির্বাচিত সরকারকে ফেলার চক্রান্ত করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী: শাহের পদত্যাগ দাবি মমতার

Date:

Share post:

রক্ষার বদলের রাজ্য়ের নির্বাচিত সরকারকে ফেলার চক্রান্ত করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এইভাবে কথা বলার অধিকার নেই তাঁর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করছি। সোমবার, নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, নিরাপত্তা না দিয়ে সরকার ফেলার চক্রান্ত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাংলার নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার হুমকি দেন। সেই প্রেক্ষিতেই এদিন তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “১৪ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করতে এসেছিলেন। তিনি করতেই পারেন, সেটা তাঁর স্বাধীনতা। কিন্তু তিনি কখনই বলতে পারেন না বিজেপি ৩৫টি আসন পাবে। আর রাজ্যের সরকার পড়ে যাবে। কীভাবে একটা নির্বাচিত সরকারকে ভাঙতে পারে! ওরা কি আইন তৈরি করবে? সংবিধান বদল করবে? কেন্দ্র আমাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার হরণ করছে। সংবিধান মেনে তাই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।“

এরপরেই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির হাতে তৃণমূলের বিধায়কদের গ্রেফতার হওয়ার ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন মমতা। তাঁর কথায়, ইচ্ছে করেই তৃণমূল বিধায়কদের টার্গেট করা হয়েছে। গ্রেফতার করে বিধায়ক কমিয়ে আর কেনাবেচা করে সরকার ফেলার ষড়যন্ত্র করছে কেন্দ্রের মোদি সরকার।

 

Related articles

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...