Saturday, April 4, 2026

“কোর্টে দেখা হবে”, ‘মিথ্যাবাদী’ শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়ে আইনি নোটিশ তৃণমূলের

Date:

Share post:

অমিত শাহকে ফোন প্রসঙ্গে শুভেন্দুর অভিযোগের পাল্টা নবান্নে সাংবাদিক বৈঠকে প্রতিক্রিয়া দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর ঝাঁঝালো প্রতিক্রিয়ার পর অমিত শাহ(Amit Shah) ও শুভেন্দু অধিকারীকে(Shuvendu Adhikari) আইনি নোটিশ পাঠাল তৃণমূল। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে জানানো হল, ‘কোর্টে দেখা হবে।’ অমিত শাহকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন, বলে যে দাবি শুভেন্দু অধিকারির তরফে করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তৃণমূল(TMC) সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’braen)। শুভেন্দুর পাশাপাশি চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে অমিত শাহকে।

গত মঙ্গলবার সিঙ্গুরের এক সভায় শুভেন্দু দাবি করেন তৃণমূলের জাতীয় দলের মর্যাদা চলে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে চার বার ফোন করেছিলেন। তিনি অমিত শাহকে অনুরোধ করেছেন তৃণমূলের জাতীয় দলের মর্যাদা ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু অমিত শাহ জানিয়ে দেন, জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের নির্বাচন কমিশনের মতো নয়। আইন না মানলে কী করা যাবে!

 

বুধবার নবান্নে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দুর এই অভিযোগ পুরোপুরি খারিজ করে মমতা বলেন, ‘একজন ভুঁইফোঁড় নেতা ডাহা মিথ্যা কথা বলেছেন।’ একইসঙ্গে তিনি বলেন, যদি শুভেন্দুরা প্রমাণ করতে পারেন যে তিনি অমিত শাহকে ফোন করেছেন বা ফোন করে জাতীয় দলের মর্যাদা ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন তাহলে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। মুখ্যমন্ত্রীর দাবি, এই ধরনের মিথ্যা কথা বলে তৃণমূল সম্পর্কে একটি নেতিবাচক ধারনা তৈরি করতে চাইছে বিজেপি নেতারা। আর তার বাহক হয়ে উঠেছে এক শ্রেণির মিডিয়া। মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের পরই এবার শুভেন্দু ও অমিত শাহকে চিঠি পাঠাল তৃণমূল।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...