Saturday, June 27, 2026

দুটি মালগাড়ির মুখোমুখি সং*ঘর্ষে মৃ*ত্যু এক লোকো পাইলটের, আ*হত ১

Date:

Share post:

সাতসকালে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে দুটি ট্রেনের ইঞ্জিনই উল্টে যায় এবং তাতে আগুন ধরে যায়।মৃত্যু হয় ১ মালগাড়ি চালকের।বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের শাহদোল জেলায়। দুর্ঘটনার জেরে বিলাসপুর-কাটনি রুটে ট্রেন চলাচল ব্যহত হয়েছে।


আরও পড়ুন:ধেয়ে আসছে সৌরঝড়! বিচ্ছিন্ন হতে পারে টেলি যোগাযোগ

জানা গিয়েছে, সিংপুর রেলওয়ে স্টেশনের কাছে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় একজন মালগাড়ির চালক মারা গিয়েছেন, অপরজন আহত হয়েছেন। দুইজন রেলকর্মীও আটকে পড়েছেন ইঞ্জিনের ভিতরে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে।তবে আপাতত বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

তবে, ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা না গেলেও, প্রাথমিক তদন্তে অনুমান, লাইনের সিগন্যালিংয়ে ভুল হওয়ার কারণেই এক লাইনে চলে আসে দুটি মালগাড়ি। দুটি ট্রেনেরই গতি বেশি থাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...