Saturday, April 4, 2026

RR Vs LSG: দুরন্ত আবেশ, ঘরের মাঠে রাজস্থানকে ১০ রানে হারাল লখনও

Date:

Share post:

লখনউ সুপার জায়ান্টস ১৫৪/৭ (২০ ওভার)
রাজস্থান রয়্যালস ১৪৪/৬ (২০ ওভার)

হোম ম্যাচে লখনওয়ের কাছে হারল রাজস্থান। লখনওয়ের বোলারদের দাপটে ১০ রানে ম্যাচ হারল সঞ্জু স্যামসনের দল। এদিন টস জিতে প্রথম লখনওকে ব্যাট করতে পাঠায় রাজস্থান রয়্যালস। তারা ২০ ওভারে তুলে নেয় ১৫৪/৭। এখানকার উইকেটে সবুজের প্রলেপ আছে। রাজস্থান বোলাররা তবু উইকেট থেকে শুরুতে সুবিধা পাননি। পেলে ১০ ওভারে বিনা উইকেটে ৭৯ রান তুলতে পারত না লখনউ। কোনও বোলারই প্রভাব ফেলতে পারেননি।

শুরুতে বোল্ট, সন্দীপ, হোল্ডার, অশ্বিন ও চাহাল সবাই বেশি রান দেননি। কিন্তু রাজস্থানের দরকার ছিল উইকেট। ফেরাতে হত ওপেনার কে এল রাহুল (৩৯) ও কাইল মেয়ার্সকে (৫১)। সেটা হয়নি। রাজস্থান প্রথম উইকেট পেয়েছে ৮২ রানে। রাহুল ফিরে যান হোল্ডারের বলে। পরের দিকে রান সেভাবে ওঠেনি। শুধু স্টয়নিস ২১ ও পুরান ২৯ রান করেছেন। ২৩ রানে ২ উইকেট অশ্বিনের। কিন্তু শেষ হাসি বরাদ্দ ছিল লখনউয়ের জন্য।

লখনউয়ের ১৫৪/৭ তাড়া করে রাজস্থান ৮৭/০ তুলে ফেলেছিল একসময়। কিন্তু ১০ রানের মধ্যে জয়সওয়াল (৪৪), সঞ্জু (২) ও বাটলারকে (৪০) হারিয়ে চাপে পড়ে যায় তারা। সঞ্জু রান আউট হন অমিত মিশ্রর থ্রোয়ে। এরপর হেটমেয়ার (২) ফিরে গেলে পরিস্থিতি আরও খারাপ হয়। শেষ ওভারে ১৯ রান দরকার ছিল তাদের। কিন্তু আবেশ বল করতে এসে দুই উইকেট নিয়ে রাজস্থানকে আটকে দেন ১৪৪/৬-এ।

আরও পড়ুন- খুশির খবর, দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন নেইমার

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...