Saturday, April 4, 2026

তাপপ্রবাহের সতর্কতার মাঝেই স্বস্তির বৃষ্টি! কোথায় কবে বৃষ্টি জানুন!

Date:

Share post:

তাপপ্রবাহের দাবদাহে কাহিল রাজ্যবাসী। একদিকে রোদের দাপট, অন্যদিকে প্যাচপ্যাচে গরমে ঘেমেনেয়ে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর।গত সপ্তাহ থেকেই তাপমাত্রা ৪০ -এর আশেপাশেই ঘোরাফের করছে।সকলেই স্বস্তির বৃষ্টির জন্য চাতকের মতো চেয়ে রয়েছেন। তবে দক্ষিণবঙ্গবাসীর জন্য এখনই সুখবর শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। তবে শুক্রবার থেকেই তারমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে। সেইসঙ্গে শনিবার থেকে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন:ইদে নিরাপত্তায় চাদরে মুড়ছে শহর কলকাতা, মোতায়েন সাড়ে ৩ হাজার পুলিশ

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সাতটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও মিলবে বৃষ্টির দেখা। শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। তবে, তাপপ্রবাহের হাত থেকে এখনই রেহাই পাচ্ছে না মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর। শনিবার এই তিন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। তবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। যদিও শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে কমার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস।

আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমি ঝঞ্ঝার কারণেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শনিবার থেকে সোমবার পর্যন্ত এই জেলাগুলিতে হালকা থেকে বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি-সহ বাকি জেলাগুলিতে বৃষ্টি না হলেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে না।

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...