Saturday, April 4, 2026

মর্মান্তিক সমাপতন! কার্গিলের যুদ্ধে বাবাকে হারিয়েছিলেন, পুঞ্চে শহিদ ছেলে

Date:

Share post:

আশ্চর্য মর্মান্তিক সমাপতন! কার্গিলের যুদ্ধে(Kargil War) শহিদ হয়েছিলেন পিতা, ১১ বছর আগে দেশের জন্য লড়াইয়ে জীবন দিলেন পুত্র। জম্মু কাশ্মীরের(Jammu Kashmir) পুঞ্চ(Punch) জেলায় জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৫ সেনা জওয়ান। তাঁদের মধ্যেই অন্যতম পাঞ্জাবের(Punjab) কুলবন্ত সিং(Kulbant Singh)। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে পিতার মৃত্যুর পর সেই একই পথ ধরে ১১ বছর পর দেশ মায়ের জন্য প্রাণ দিলেন ছেলে। শনিবার কুলবন্তের মরদেহ গ্রামের বাড়িতে পৌছনোর পর শোকের ছায়া নেমেছে গোটা গ্রামে।

কার্গিল যুদ্ধে পিতার মৃত্যুর পর ২০১০ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন কুলবন্ত। ছোট থেকেই ভারতীয় সেনা হিসেবেই নিজেকে দেখতে চেয়েছিলেন কুলবন্ত। তবে এ এক মর্মান্তিক সমাপতন। ঠিক বাবার মতোই কর্মরত অবস্থায় মৃত্যু হল কুলবন্তের। পরিবারের একমাত্র রোজগেরে কুলবন্ত বাড়িতে রেখে গেলেন দেড় বছরের শিশুকন্যা এবং ৩ মাসের পুত্র সন্তানকে। কুলবন্তের স্ত্রী সন্তান সহ পরিবারের বাকিরা পাঞ্জাবের মোগায় থাকেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের পুঞ্চ এবং ভীমবার গলির মধ্যে দিয়ে যাওয়ার সময়ে সেনাবাহিনীর গাড়িতে আক্রমণ করে জঙ্গিরা। গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার জেরে শহিদ হন ৫ সেনা জওয়ান। তাঁদের মধ্যে ৫ জন পাঞ্জাবের ও একজন ওড়িশার। শুক্রবার এই জঙ্গি হামলার পাল্টা প্রত্যাঘাত করে ভারতীয় সেনাবাহিনী। আচমকা আক্রমণ চালিয়ে হত্যা করা হয় ৬-৭ জন জঙ্গিকে ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...