Saturday, June 27, 2026

মোদির সঙ্গে একফ্রেমে ছবি! ‘সিরিয়াল ধ.র্ষক’ BJP নেতাকে দোষী সাব্যস্ত করল আদালত

Date:

Share post:

বিজেপি ঘনিষ্ঠ শুধু নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) সঙ্গে একফ্রেমে জ্বলজ্বল করছে ছবি। এহেন এক বিজেপি(BJP) নেতা বাস্তবে জীবনে সিলিয়াল ধর্ষক। নিজের যৌন চাহিদা পূরণ করতে মহিলাদের একাকিত্বের সুযোগ নিয়ে পরপর পাঁচ মহিলাকে ধর্ষণ করেছে সে। বলেশ ধনকড়(Balesh Dhankar) নামে এই সিরিয়াল ধর্ষককে দোষী সাব্যস্ত করল অস্ট্রেলিয়ার(Australia) এক আদালত। অস্ট্রেলিয়ার মাটিতে বিজেপি নেতার এমন কাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, বছর কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ‘কোরিয়ান অনুবাদক চাই’ বলে বিজ্ঞাপন দেয় ধনকড়। সেই সূত্র ধরে তার সঙ্গে একের পর এক মহিলা যোগাযোগ করেন। তাদের ক্যাফেতে ডেকে ‘ভুয়ো ইন্টারভিউ’ নিত সে। সেখান থেকে মহিলাদের নিয়ে যেত নৈশভোজে। এরপর যে কোনও ছুতোয় তাদের নিজের ফ্ল্যাটে নিয়ে গিয়ে ড্রাগ খাইয়ে অচেতন করে দিত। তারপর চলত শারীরিক নিগ্রহ। এবং এই ঘটনারভিডিও ক্যামেরাবন্দীও করা হত। এভাবেই অন্তত ৫ জন মহিলাকে ধর্ষণ করে বলেশ। এই ঘটনায় ইতিমধ্যেই বলেশ করে দোষী সাব্যস্ত করেছে আদালত। মে মাসে তার সাজা ঘোষণা।

তবে চমকপ্রদ বিষয় হল বলেশের বিজেপি ঘনিষ্ঠতা। বিজেপি সমর্থক এই ব্যক্তি ‘ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি’ নামের এক সংগঠন গড়ে তুলেছিল অস্ট্রেলিয়াতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তিনি দেখা করে ছবিও রয়েছে তার। সেই ছবি এখনও জ্বলজ্বল করছে ধনকড়ের ওয়েবসাইটে। এমনকী, এনএসডব্লিউর সরকারি অনুষ্ঠানেও বক্তব্য রেখেছে সে। সবমিলিয়ে সিডনির কুখ্যাত এই ধর্ষকের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা প্রকাশ্যে আসার পর রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...