Monday, April 6, 2026

কালিয়াগঞ্জ আদিবাসী আন্দোলনে তুমুল অ*শান্তি, থানায় আ*গুন

Date:

Share post:

নতুন করে উত্তেজনা ছড়াল কালিয়াগঞ্জে।মঙ্গলবার রাজবংশী ও আদিবাসী সংগঠনের বিক্ষোভ ঘিরে উত্তেজনা তৈরি হয়। পুলিশকে লক্ষ্য করে দেদার ইটবৃষ্টির অভিযোগ।এমনকী আগুন ধরিয়ে দেওয়া হয় থানায়।  বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করল পুলিশ।বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ছোড়া হল কাঁদানে গ্যাস। সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।  পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় আন্দোলনকারীদের। ফের রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। কালিয়াগঞ্জ থানার সামনে একটি পাঁচিলও ভেঙে গুঁড়িয়ে দেয় আন্দোলনকারীরা।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নামানো হয় কমব্যাট ফোর্স ও বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় এখনও পর্যন্ত একজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। আদিবাসী সংগঠনের মিছিলকে কেন্দ্র করে এখনও এলাকায় প্রবল উত্তেজনা রয়েছে।উল্লেখ্য, গত সপ্তাহে শুক্রবার সকালে পালোইবাড়ি এলাকার একটি পুকুর পাড় থেকে উদ্ধার করা হয় দ্বাদশ শ্রেণিতে পাঠরতা এক কিশোরীর মৃতদেহ। কিশোরীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তাল হয়ে ওঠে সাহেবঘাটা সংলগ্ন এলাকা। দোষীকে দ্রুত শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

শুক্রবারের পর থেকেই পুলিশকে ঘিরে দফায় দফায় চলে বিক্ষোভ। শনিবারও সকালে বিক্ষোভ দেখা যায় এলাকায়। পালটা পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। মুহূর্তে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ওই এলাকা। এই ঘটনায় অবশ্য বেশ কয়েকজনকে আটকও করে পুলিশ।

প্রসঙ্গত, জাতীয় শিশু সুরক্ষা কমিশন ঘটনার কড়া সমালোচনা করে। রবিবার কালিয়াগঞ্জের মৃত কিশোরীর বাড়িতে যান জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াংকা কানুনগো সহ গোটা টিম। রবিবার সকাল সাড়ে ৮ টা নাগাদ রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সার্কিট হাউস থেকে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের টিম পরিবারের সঙ্গে গিয়ে দেখা করে। ঘটনায় জোর সমালোচনা শুরু হয় রাজনৈতিক মহলেও।

 

 

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...