Tuesday, April 7, 2026

স্বনির্ভর গোষ্ঠীর পরিচালনায় নবান্নে খুলল নতুন ক্যান্টিন ‘খাদ্য ছায়া’

Date:

Share post:

অনেক মানুষ বিভিন্ন কাজে যান প্রশাসনিক সদর দফতর নবান্নে। কিন্তু সেখানে এতদিন ভালো ক্যান্টিন ছিল না। সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পরামর্শ অনুযায়ী, নবান্নে খুলল নতুন ক্যান্টিন ‘খাদ্য ছায়া’। নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী। শীতাতপ নিয়ন্ত্রিত ঝাঁ চকচকেএই ক্যান্টিনের উদ্বোধন হল মঙ্গলবার। উদ্বোধন করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)। ছিলেন অর্থসচিব মনোজ পন্থ, পঞ্চায়েত সচিব পি উলগানাথন, পূর্তসচিব অন্তরা আচার্য এবং হাওড়ার জেলাশাসক মুক্ত আরিয়া।

নবান্নের (Nabanna) কর্মীদের জন্য একটি ভালো ক্যান্টিনের প্রয়োজন ছিল। বাইরে থেকে প্রচুর মানুষ বিভিন্ন কাজে নবান্নে আসেন। তাঁদের জন্যেও ক্যান্টিনের প্রয়োজন। পুরনো ক্যান্টিনের অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল। নতুন ক্যান্টিন পরিচালিত হবে পঞ্চায়েত দফতরের ‘আনন্দধারা’ প্রকল্পের আওতায়। ক্যান্টিন চালাবেন বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর ২৫ জন সদস্য। তাঁদের প্রশিক্ষণ দিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট। খাদ্য তালিকায় ভাত, রুটি থেকে শুরু করে রয়েছে রসগোল্লা, সন্দেশ-সহ বিভিন্ন ধরনের মিষ্টি, ফাস্ট ফুড।

আরও পড়ুন- শততম ‘মন কি বাত’: মোদির অনুষ্ঠানের বিশেষ পর্বে আমন্ত্রিত ED, CBI কর্তারা

Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...