Saturday, June 27, 2026

শিল্পপতি রতন টাটাকে অস্ট্রেলিয়ার সরকারের তরফে সম্মান!

Date:

Share post:

ভারতের অন্যতম সেরা শিল্পপতি রতন টাটাকে এবার বিদেশেও সেরা সম্মান দেওয়া হল। ভারতীয় এই বিজনেস টাইকুনকে অস্ট্রেলিয়ান সরকারের তরফে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া হয়েছে। টুইটারে একথা জানিয়েছেন, ভারতে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ব্যারি ও’ ফারেল। রতন টাটাকে ‘ব্যবসা, শিল্প এবং জনহিতৈষী’ ক্ষেত্রে অন্যতম সেরা বলে অভিহিত করা হয়েছে। ভারতের পাশাপাশি রতন টাটার অবদান অস্ট্রেলিয়াতেও যে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে তাও মনে করিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত। রতন টাটাকে সর্বোচ্চ নাগরিক সম্মান হিসেবে দেওয়া হয়েছে ‘অর্ডার অফ অস্ট্রেলিয়া’ পুরস্কার।

আরও পড়ুনঃমোবাইলে গেম খেলতে গিয়ে মর্মা*ন্তিক পরিণতি শিশুকন্যার!

টুইটারে রতন টাটা অস্ট্রেলিয়া-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং জনহিতৈষী ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। সেই কারণেই অস্ট্রেলিয়ার তরফে তাঁকে অর্ডার অফ অস্ট্রেলিয়ার জেনারেল ডিভিশনে একজন অনারারি অফিসার হিসাবে সম্মানিত করা হয়েছে।


অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত লিখেছেন, এই সম্মান রতন টাটাকে দিতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত। একইসঙ্গে ফারেল তার টুইটে রতন টাটাকে সম্মান জানিয়ে একটি ছবিও শেয়ার করেছেন। টাটা পাওয়ার ওড়িশা ডিস্ট্রিবিউশন লিমিটেডের রাহুল রঞ্জনও তাঁর লিঙ্কডইন পোস্টে ওই অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...