Friday, April 3, 2026

বাংলাদেশের ‘হাওয়া’ অসম্মান করল বাংলাকে! বাড়ছে বিত.র্ক

Date:

Share post:

‘হাওয়া’র (Haowa) পালে বিতর্কের ঝাপটা। বাংলাদেশের (Bangladesh Movie) জনপ্রিয় বাংলা সিনেমা ঘিরে সমালোচনার ঝড় বিনোদন জগতে (Entertainment Industry)। বিখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury) অনুরাগীদের কাছে এই ছবির গুরুত্বই আলাদা। গত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF) এপার বাংলার দর্শকদের মন ভরিয়েছে এই সিনেমা। ছবির গান সকলের মুখে মুখে ফিরেছে। বিশেষ ভাবে বলতে হয় ‘সাদা সাদা কালা কালা’ এবং ‘আটটা বাজে, দেরি করিস না’ গান দুটোর কথা। তবে এখানেই বিতর্ক। দ্বিতীয় গানটির প্রাপ্য সম্মান পেল না এপার বাংলা। এই গানের স্রষ্টা হলেন বীরভূমের শিল্পী মনিরুদ্দিন আহমেদ (Maniruddin Ahmed)। তাঁর লেখা এবং তাঁরই গাওয়া এই গান। কিন্তু স্বীকৃতি মেলেনি বলেই সরব শিল্পীমহল।

বাংলাদেশের জনপ্রিয় ছবি ‘হাওয়া’ কাঁটাতার পেরিয়ে এ পার বাংলাতেও সমান জনপ্রিয়তা পেয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ ভালোবাসা উজাড় করে দিয়েছে। তাহলে এপার বাংলার শিল্পীর সঙ্গে এরকম আচরণ কেন? ভারতীয় গণনাট্য সংঘের সদস্য বিশ্বজিৎ দাস বলছেন, ‘আটটা বাজে, দেরি করিস না’ গানটির গীতিকার ও সুরকার মনিরুদ্দিন আহমেদ। স্বপ্না চক্রবর্তী থেকে শুরু করে কার্তিক দাস বাউল পর্যন্ত এই শিল্পীর লেখা অসংখ্য গান গেয়েছেন। তাঁর বয়স ৮০ পেরিয়েছে। এই বয়সে এসেও এত জনপ্রিয় এক গানের স্রষ্টা হিসেবে তিনি প্রাপ্য সম্মানটুকু পেলেন না। সিনেমায় এই গানটিকে প্রচলিত গান আখ্যা দেওয়া হয়েছে। অথচ ১৯৮৬ সালে মনিরুদ্দিন আহমেদ এই গানটি লেখেন এবং একটি ক্যাসেটও প্রকাশিত হয়। তাই ‘হাওয়া’ সিনেমার পরিচালক, প্রযোজক-সহ সমস্ত কলাকুশলীর কাছে মনিরুদ্দিন আহমেদের এই গানের স্বীকৃতির আবেদন করছে ভারতীয় গণনাট্য সংঘ।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...