Saturday, June 13, 2026

কালিয়াগঞ্জে নির.স্ত্র পুলিশের উপর হা.মলা, ভা.ইরাল ভিডিও টুইট করে নি.ন্দা কুণালের

Date:

Share post:

আদিবাসী সংগঠনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত মালদা জেলার কালিয়াগঞ্জ (Kaliaganj) থানা চত্বর। উন্মত্ত জনতা থানায় ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে দিয়েই ক্ষান্ত থাকেনি, পুলিশ কর্মীদের উপর আক্রমণ করে। থানার ক্যাম্পাস চত্বর চারদিক থেকে ঘিরে ফেলে উন্মত্ত জনতা। প্রাণ বাঁচাতে অস্থায়ী ক্যাম্পের (Camp) তক্তার নিচে আশ্রয় নেয় বহু পুলিশ কর্মী (Police)। ক্যাম্পাস চত্বরের পাঁচিল ভেঙে, দরজা ভেঙে ঢুকে পড়ে তারা। বেপরোয়া ভাবে তাণ্ডব চালায়। পুলিশ লাঠি দিয়েই পুলিশকে বেধড়ক মারধর করা হয়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

অস্থায়ী ক্যাম্পের তক্তার নিচে আশ্রয় নেওয়া পুলিশ কর্মীদের টেনে হিঁচড়ে বের করে মারধর করা হয়। উন্মত্ত জনতার হাতে জখম অন্তত ১৬ পুলিশ কর্মী। তাঁদের মধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি। এদিকে এই তাণ্ডবের ঘটনায় ইতিমধ্যে ২২ জনকে আটক করেছে পুলিশ। কালিয়াগঞ্জের ৪,৫,৬ ও ১১ নম্বর ওয়ার্ডে ২৮ তারিখ পর্যন্ত জারি ১৪৪ ধারা।

আইন হাতে তুলে নিয়ে থানা জ্বালিয়ে দেওয়া ও নিরপরাধ পুলিশের উপর এমন হামলার ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে শাসক দলের তরফে। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) জানিয়েছেন, “এই গুন্ডামির পরেও পুলিশ সংযত ছিল, গুলি চালায়নি। বামফ্রন্টের পুলিশ হলে গুলিতে মৃত্যুর মিছিল হত, যেমন হয়েছিল বারবার। হামলাকারীদের গ্রেফতার চাই। যারা প্ররোচনা দিয়েছে, তাদেরকেও ধরা দরকার। ধর্ষণের মিথ্যা কথা রটানো, উত্তেজনা ছড়িয়ে এই হামলা কঠোর শাস্তিযোগ্য।” পুলিশের উপর হামলার ভাইরাল ভিডিও টুইট করে ঘটনার তীব্র নিন্দা করেছেন কুণাল।

 

 

 

Related articles

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...