Friday, April 3, 2026

অঙ্কে ১০০-তে ১০০ বিজ্ঞানে ৯৫, সামান্থার রেজাল্টে অবাক নেট দুনিয়া!

Date:

Share post:

তিনি ভাল অভিনেত্রী এটা নিয়ে কোনও সন্দেহ নেই, কিন্তু দক্ষিণী অভিনেত্রী (South Indian Actress) সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) যে কতটা মেধাবী তা এর আগে জানতেন না তাঁর অনুরাগীরা। নায়িকার ক্লাস টেনের রেজাল্ট (Class X result) সম্প্রতি প্রকাশ্যে আসার পর থেকেই চোখ কপালে উঠেছে নেট দুনিয়ার। ভাইরাল হওয়া ওই রিপোর্ট কার্ডে দেখা যাচ্ছে দশম শ্রেণির পরীক্ষায় অঙ্কের প্রথম পত্রে পেয়েছেন ১০০তে ১০০, দ্বিতীয় পত্রে ৯৯ । এরপরই প্রিয় অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁর ফ্যানেরা।

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)নিজের ফিল্মি ক্যারিয়ারে কতটা সফল তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। কিন্তু তিনি যে একজন মেধাবী ছাত্রীও ছিলেন, তা অনেকেরই অজানা ছিল। ভাইরাল রিপোর্ট কার্ডে দেখা যাচ্ছে অঙ্কে ১০০ তে ১০০ পাওয়ার পাশাপাশি তিনি পদার্থবিদ্যায় ৯৫ এবং উদ্ভিদবিদ্যায় ৮৪ পেয়েছিলেন। এইটুকুতেই যাঁরা ভেবে নিয়েছেন সামান্থা বিজ্ঞান বিভাগে পারদর্শী তাঁদের জানাই রিপোর্ট কার্ড বলছে অভিনেত্রী দশম শ্রেণির পরীক্ষায় ইতিহাসে ১০০-এর মধ্যে পেয়েছিলেন ৯১, ভূগোলে ৮৩, ইংরাজিতে ৭৪ এবং তামিলেও ৮০ শতাংশের উপরে নম্বর পেয়েছেন। সামান্থার এক অনুরাগী ওই রিপোর্ট কার্ডের ছবিগুলো টুইটারে পোস্ট করার পর থেকেই তা নিমেষে ভাইরাল হয়ে যায়। সামান্থার এমন রেজাল্ট দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...