Wednesday, June 24, 2026

জাতীয় পতাকা নিয়ে রাস্তায় গড়াগড়ি, বর্ধমানে এ কী কাণ্ড!

Date:

Share post:

বোনের বিয়ে হচ্ছে না, তার জন্য এবার রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাল পরিবার। প্রবল গরমে বর্ধমানের (Bardhaman) উত্তপ্ত রাস্তায় দুই যুবক গড়াগড়ি খাচ্ছে দেখে রীতিমতো অবাক হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। ওই যুবকের পাশে তাঁদের ৮৬ বছর বয়সি মা এবং বোনকেও দেখা গেছে। পূর্ব বর্ধমানের মেমারি থানার হেতমপুর গ্রামের (Hetampur Village) বাসিন্দা জিবান শেখের (Jiban Sheikh) পরিবার তাঁদের অভিযোগ নিয়ে সোজা চলে গেলেন জেলা শাসকের অফিসে। এমনকি সেখানে মা ও বোনকে নিয়ে ধর্নায় (dharna) বসে পড়েন দুই যুবক বলে অভিযোগ। অভিযোগের তালিকা দীর্ঘ, বোনের বিয়ে হচ্ছে না, নিজেদের জমি বিক্রি করতে গিয়েও সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। এইসব নিয়েই এবার সরব হল জিবান শেখের পরিবার।

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করে জিবান শেখ বলেন, বারবার তাঁদের ছোট বোনের বিয়ে ভেঙে যাচ্ছে। নিজেদের জমি বিক্রি করতে গিয়েও সমস্যায় পড়তে হচ্ছে। অন্যদিকে জমির রেকর্ডে এখন গরমিল পাওয়া যাচ্ছে। হিমঘরে আলু রাখতে গেলেও বাধা দেওয়া হচ্ছে তাঁদের । জিবান বলেন তাঁরা কংগ্রেস করেন বলেই এমন অত্যাচার নাকি হচ্ছে তাঁদের উপর। ওই পরিবার যখন ধর্নায় বসে তখন অন্য কাজে জেলাশাসকের দফতরে আসেন মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath)। তিনি জানান সব কথা শোনা হবে এবং সমস্যার সমাধান হবে। প্রয়োজনে দিদির দূতের কাছে গিয়েও তাঁরা অভিযোগ করতে পারেন।

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...