Tuesday, March 17, 2026

বিশ্বভারতীর উচ্ছেদ-হুঁশিয়ারি, এবার আদালতের দ্বারস্থ হলেন অমর্ত্য সেন

Date:

Share post:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচ্ছেদ-হুঁশিয়ারির বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সিউড়ি জেলা আদালতে পাল্টা মামলা দায়ের করেছেন তাঁর নোবেলজয়ীর আইনজীবী। আগামী ১৫ মে সেই মামলার শুনানি। প্রসঙ্গত, শান্তিনিকেতনে অমর্ত্য় সেনের বাড়ি, প্রতীচীর গেটে নোটিশ সাঁটিয়েছে বিশ্বভারতী। ওই নোটিশে বলা হয়েছে, ৬ মে’র মধ্যে অমর্ত্য সেন জমি না ছাড়লে সরাসরি উচ্ছেদ করা হবে। প্রয়োজনে বলপ্রয়োগেরও হুঁশিয়ারি দেওয়া হয়।

বিশ্বভারতী কর্তৃপক্ষের অভিযোগ, তাদের ১৩ ডেসিমল জমি অমর্ত্য সেনের বাড়ি প্রতীচীর মধ্যে ঢুকে রয়েছে। এই মর্মে গত ১৪ এপ্রিল নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়িতে নোটিশ ঝোলায় বিশ্বভারতী। এদিকে, নোবেলজয়ীর পাল্টা দাবি, প্রতীচীর জমি তাঁর বাবা লিজ নিয়েছিলেন। উত্তরাধিকার সূত্রে তিনি তা ভোগ করছেন। শুধু তাই নয়, বিশ্বভারতীর সঙ্গে তাঁদের একটি পারিবারিক সম্পর্ক ও নাড়ির টান রয়েছে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সহযোগী, আচার্য ক্ষিতিমোহন সেনের নাতি। তাঁর নাম রেখেছিলেন স্বয়ং কবিগুরু। নোবেলজয়ী অর্থনীতিবিদ সেই অমর্ত্য সেনের বিরুদ্ধেই জমি জবরদখলের অভিযোগ তুলে উচ্ছেদের নোটিশ ঝুলিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ।

এদিকে, অমর্ত্য সেনের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্বের সঙ্গে এমন আচরণে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। ইতিমধ্যেই নিন্দায় সরব হয়েছেব বিদ্বজ্জনেরা। সভা করে নিন্দা প্রস্তাব গ্রহণ করেন বিদ্বজ্জনরা। অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের আচরণের তীব্র নিন্দা করেন তাঁরা।

আরও পড়ুন:মূল স্রোতে ফিরেও রক্ষা হল না! দান্তেওয়াড়ায় শহিদ পুলিশকর্মীর মধ্যে ৫ জনই আগে মা.ওবাদী ছিলেন!


 

spot_img

Related articles

তৃণমূলের তালিকায় সাংবাদিকতা জগতের ২ প্রার্থী কুণাল ও দেবদীপ

অনেক কঠিন সময়ে ক্ষুরধার যুক্তি দিয়ে দলের হয়ে লড়েন। নানা ঘাত-প্রতিঘাত সত্ত্বেও ছাড়েননি মমতা-অভিষেকের হাত। রাজ্যসভার সাংসদের পর...

গ্রেফতার করেও কেন্দ্রের সরকারের স্বৈরাচারী বাধা! জেলের কাহিনী শোনালেন সোনম

দেশের শান্তি নষ্ট করার চেষ্টা। বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ। লাদাখকে অশান্ত করার চেষ্টা। এরকম হাজারো মামলা তাঁর বিরুদ্ধে...

এবার কিউবা দখলের আগ্রাসী নীতি ট্রাম্পের! আমেরিকার ‘দাদাগিরি’তে বিরক্ত আন্তর্জাতিক মহল

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব যখন বিশ্বজুড়ে অর্থনীতি ও জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে, ঠিক সেই সময় কিউবাকে (Cuba...

তৃণমূলের তালিকায় তিন ক্রীড়াবিদ, উন্নয়নই পাখির চোখ শিব শঙ্করের

যাবতীয় জল্পনার অবসান। ঘোষিত হল শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। তৃণমূলে(TMC) প্রার্থী তালিকায় তিন ক্রীড়াবিদ। তুফানগঞ্জ থেকে...